• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

৩১ ব্যক্তি-সংগঠন পেল জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড

প্রজন্মের আলো / ২৬৪ শেয়ার
Update মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

অনলাইন ডেস্ক:

১৫ সংগঠনের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হল স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরের ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। সোমবার (২০ ডিসেম্বর) বেলা ৩টায় সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মাঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের পঞ্চম আসরের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়।

প্রধানমন্ত্রী এবং তার তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ধারণ করা বক্তব্য দেখানো হয় অনুষ্ঠানে। এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বঙ্গবন্ধুর দৌহিত্র ও সিআরআইয়ের ট্রাস্ট্রি রাদওয়ান মুজিব সিদ্দিক।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজকের তরুণদের নেওয়া উদ্যোগই বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশে পৌঁছে দেবে। যুব সমাজের মেধা ও জ্ঞানের বিকাশের পাশাপাশি তাদের কাজের স্বীকৃতি দিতে সব সময় পাশে থাকবেন তিনি।

সজীব ওয়াজেদ জয় বলেন, যারা এ দেশের মানুষের জন্য নিজেদের সময়, শ্রম, মেধা ও অর্থ ব্যয় করে যাচ্ছেন, তাদের মধ্যে দিয়েই এগিয়ে যাচ্ছে সোনার বাংলার স্বপ্ন।

বাছাই করা তরুণ উদ্যোক্তা ও সংগঠনগুলোর হাতে পুরস্কার তুলে দেওয়ার পর রাদওয়ান মুজিব সিদ্দিক তার বক্তব্যে বলেন, রাজনীতি, ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রেই তরুণ সমাজকে দায়িত্ব দেওয়া এবং তাদের সামনে নিয়ে আসার ‘সময় এসেছে’।

উল্লেখ্য গত ২৫ সেপ্টেম্বর থেকে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন আহ্বান করা হয়, যা ৩১ অক্টোবর পর্যন্ত চলে। এ সময় ৭০০টির বেশি সংগঠন দেশ গঠনে তাদের গ্রহণ করা বিভিন্ন উদ্যোগের কথা জানিয়ে আবেদন করে।

বিগত মাস জুড়ে এই আবেদনগুলো যাচাই বাছাই শেষে মূল পর্বের জন্য মনোনীত করা হয় তরুণদের ৩১ সংগঠনকে। তাদের মধ্যে ১৫ সংগঠনের হাতে উঠল এবারের ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’।

আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন- সিআরআইয়ের অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলা ২০১৪ সাল থেকে দুই বছর পরপর জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড দিয়ে আসছে। এবার বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে এক বছর পরই দেওয়া হলো পঞ্চম আসরের পুরস্কার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories