• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ই-কমার্সে অনিয়ম : প্রতিষ্ঠানের তালিকা দিল ৩ গোয়েন্দা সংস্থা

প্রজন্মের আলো / ২৭৩ শেয়ার
Update মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
ফাইল ফটো

প্রজন্মের আলো ডেস্ক:

অনিয়মের অভিযোগ ওঠা ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর নামের পৃথক তালিকা মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গঠিত কমিটির কাছে হস্তান্তর করেছে তিনটি গোয়েন্দা সংস্থা।

সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কমিটির দ্বিতীয় সভা শেষে অতিরিক্ত সচিব ও কমিটির সমন্বয়ক এএইচএম সফিকুজ্জামান এ তথ্য জানান।

তালিকা যাচাই-বাছাই শেষে আগামী ১১ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানান তিনি।

সফিকুজ্জামান বলেন, ই-কমার্স খাতের পুনর্গঠনে সাতটি বিষয়ে ম্যান্ডেট দিয়ে কমিটি গঠন করা হয়েছে। সমস্যা সমাধান ও উত্তরণের পথ বের করতে সুপারিশ করবে কমিটি। আমাদের এক মাস সময় দেওয়া হয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগে প্রতিবেদন জমা দেওয়ার জন্য।

গত ১৮ অক্টোবর কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় জানিয়ে এএইচএম সফিকুজ্জামান বলেন, ওই সভায় আমাদের সাতটি বিষয়ে নজর দিতে বলা হয়েছিল। বিশেষ করে অভিযুক্ত প্রতিষ্ঠানের তালিকা দেওয়ার জন্য। আমরা তিনটি গোয়েন্দা সংস্থা থেকে তালিকা পেয়েছি। সেগুলো যাচাই করা হবে।

তিনি বলেন, এক সংস্থার কাছ থেকে ১৯টি, আরেক সংস্থার কাছ থেকে ১৭টি এবং অপর এক সংস্থা থেকে ১৩টি প্রতিষ্ঠানের তালিকা পেয়েছি৷ আমরা আজকের সভায় সিদ্ধান্ত নিয়েছি, এগুলো সমন্বয় করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে দেবো। তারা তালিকা ধরে অভিযুক্ত প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের খোঁজ নেবে। আগামী এক সপ্তাহের মধ্যে এসব প্রতিষ্ঠানের লেনদেনের হিসাব হাতে পাওয়া যাবে।

আগামী ৯ নভেম্বর কমিটির আরেকটি সভা হবে জানিয়ে অতিরিক্ত সচিব বলেন, সেই সভায় তিনটি তালিকায় থাকা কোম্পানিগুলোর আর্থিক লেনদেনের হিসাব উপস্থাপন করা হবে। তথ্য যাচাই-বাছাই করে ১১ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে তালিকা জমা দেওয়া হবে।

যেসব প্রতিষ্ঠানের নাম এসেছে, তাদের টাকার পরিমাণ কেমন- জানতে চাইলে তিনি বলেন, সেই তথ্যই চাইব আমাদের ইন্টেলিজেন্স ইউনিটের কাছে। প্রতিষ্ঠানের সংখ্যা হয়তো ১৯ এর বেশি হবে। তালিকা তিনটি সমন্বয়ের পর জাস্ট সিলগালা করে বাংলাদেশ ব্যাংকে পাঠিয়ে দেবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories