• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের

প্রজন্মের আলো / ৩ শেয়ার
Update শনিবার, ২৭ জুন, ২০২৬
সংসদ সদস্য মো. শাহাদাত হোসেন

অনলাইন ডেস্ক:

সামাজিক অনুষ্ঠানে বিপুল অর্থের অপচয় রোধ করতে বিদেশের মতো বাংলাদেশেও কঠোর অতিথি নিয়ন্ত্রণ আইন চালুর প্রস্তাব করেছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. শাহাদাত হোসেন।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৬-২৭’ শীর্ষক এক বিশেষ আলোচনা সভায় তিনি এই দাবি জানান।

সংসদ সদস্য বলেন, দেশের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে বিশেষ করে বিয়ে-শাদীতে বিত্তশালীদের অর্থের জঘন্য অপচয় দেখা যায়। অনেক সময় দেখা যায় গায়ে হলুদের কোরিওগ্রাফি বা নাচের বিশেষ প্রশিক্ষণের জন্য দীর্ঘ এক মাস পর্যন্ত তরুণ-তরুণীরা ট্রেনিং নিয়ে থাকে এবং এসব অলস বিনোদনে ব্যাপকভাবে অর্থ ব্যয় করা হয়।

মো. শাহাদাত হোসেন বলেন বিয়ের অনুষ্ঠানে নাচ-গানের মহড়ায় হাজার হাজার মানুষ এসে সেখানে অংশগ্রহণ করে এবং তারা যা খাবার গ্রহণ করে তার অর্ধেকেরও বেশি শেষ পর্যন্ত অপচয় হয়। এই অনাকাঙ্ক্ষিত সামাজিক অপচয়টিকে যেকোনো মূল্যে অবিলম্বে বন্ধ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

পূর্বে দেশে বিদ্যমান থাকা একটি অতিথি নিয়ন্ত্রণ আইনের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, আগে একটি নিয়ম ছিল যে ১০০ জনের বেশি অতিথি হলেই সেখানে একটি বিশেষ কর বা ট্যাক্স ধরা হতো। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় তারা নতুন করে প্রস্তাব করছেন যে বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে পরবর্তী প্রতি অতিথির জন্য ১ হাজার টাকা করে ট্যাক্স নির্ধারণ করতে হবে। বিত্তবানদের বিয়ে-শাদীতে এই ধরনের অর্থের অপচয় ও প্রদর্শন বন্ধ করা সম্ভব হলে এক দিনেই দেশের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ১০ শতাংশ কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। সূত্র: ইত্তেফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories