• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ভারতের টুরিস্ট ভিসা চালু হবে ১৫ নভেম্বর

প্রজন্মের আলো / ২৪৬ শেয়ার
Update মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

অনলাইন ডেস্ক:

মহামারি করোনায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ভারতীয় টুরিস্ট ভিসা আবার চালু হচ্ছে। সীমিত পরিসরে আগামী ১৫ নভেম্বর থেকে টুরিস্ট ভিসা দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার শ্রী বিক্রম দোরাইস্বামী।

মঙ্গলবার সকালে আখাউড়া চেকপোস্টের জিরো লাইনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। আখাউড়া দিয়ে সকাল সাড়ে সাতটায় তিনি ভারতে গেছেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, করোনা পরিস্থিতির মধ্যেও টুরিস্ট ভিসা চালু করছি আমরা। শুরুতে এক মাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়া হবে। তবে বিমানে যেতে হবে। ৩০ দিনের বেশি থাকা যাবে না। পর্যায়ক্রমে বিমানের পাশাপাশি স্থল ও রেলপথেও ভিসা দেয়া হবে।

এসময় তিনি দুই দেশের সীমান্তের আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে জটিলতাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণে সমস্যা সম্পর্কে ভারতীয় হাইকমিশনার বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থ পরিশোধের জটিলতা থাকায় কাজ বন্ধ রয়েছে। তবে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে এ নিয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে এ সমস্যা সমাধান হবে বলে আমরা আশাবাদী।

সম্প্রতি দেশে সংঘটিত বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতার ব্যাপারে প্রশ্ন করলে হাইকমিশনার বলেন, দুই দেশের সম্পর্ক অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো আছে। সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে আমরা বাংলাদেশ সরকারের পদক্ষেপে সন্তুষ্ট।

এর আগে আখাউড়া স্থলবন্দর দুই দেশের শূন্য রেখায় ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। এ সময় দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ১৩ নভেম্বর একই পথে শ্রী বিক্রম দোরাইস্বামী ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories