• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আসছে ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি

প্রজন্মের আলো / ৩২৬ শেয়ার
Update রবিবার, ২১ নভেম্বর, ২০২১

অনলাইন ডেস্ক:

সরকারি কর্মচারী নিয়োগে চলতি মাসেই ৪৪তম বিসিএসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে সরকারি কর্ম কমিশন বা পিএসসি। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে সংস্থাটি।

রোববার পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেন নিউজবাংলাকে বলেন, ‘আমরা প্রয়োজনীয় কাজ শেষ করে রেখেছি। এখন শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে লোকবলের চাহিদার জন্য অপেক্ষা করছি। চাহিদাপত্র পেলে আশা করছি এ মাসেই ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া হবে।’

করোনার কারণে এই বিসিএসে বয়স শিথিল করা হবে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা সরকারের সিদ্ধান্তের বিষয়। আমরা শুধু বিধি মোতাবেক নিয়োগের সুপারিশ করতে পারি। এর বাইরে পিএসসির কিছু করার সুযোগ নেই। সরকার যদি চায় তাহলে বয়স শিথিল করতে পারে।’

নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক কর্মকর্তা জানান, ৪৪তম বিসিএসে বয়স শিথিল করা হবে না। স্বাভাবিক নিয়ম অনুসরণ করে আগ্রহী প্রার্থীদের কাছে বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন চাওয়া হবে।

এর আগে ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ২০২০ সালের ৩০ নভেম্বর। গত ২৯ অক্টোবর এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories