• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা দেশজুড়ে অতিভারী বৃষ্টির শঙ্কা প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী সেমিফাইনালে লড়াইয়ে কে কার মুখোমুখি, খেলা কখন ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

২০২৭ সালের এসএসসি পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ

প্রজন্মের আলো / ৭০ শেয়ার
Update বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
ফাইল ফটো

অনলাইন ডেস্ক:

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হবে আগামী ৭ জানুয়ারি (বৃহস্পতিবার)। আগামী বছর শুরু হতে যাওয়া এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৭ জানুয়ারি বাংলা প্রথম পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হয়ে তত্ত্বীয় বিষয়গুলোর পরীক্ষা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ১৩ জানুয়ারি ইংরেজি দ্বিতীয় পত্র, ১৬ জানুয়ারি গণিত এবং ১৮ জানুয়ারি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর পরীক্ষা জানুয়ারির শেষ সপ্তাহে ও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষ হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগীতসহ সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ১১ ফেব্রুয়ারি ২০২৭ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। ব্যবহারিক পরীক্ষা প্রতিদিন সকাল ১০টা থেকে স্ব স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সংগীত বিষয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে নিজস্ব বাদ্যযন্ত্র ও প্রয়োজনীয় সরঞ্জামসহ পরীক্ষার ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে বলা হয়েছে।এতে আরও উল্লেখ করা হয়েছে যে, ২০২৭ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা এখনো চূড়ান্ত না হওয়ায় বিশেষ প্রয়োজনে তারিখ পরিবর্তিত হতে পারে।

উল্লেখ্য, সাধারণত উচ্চমাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে মোট ১৫ দিন সময়ের প্রয়োজন হয় এবং এতে মোট ৩৩টি পত্র অন্তর্ভুক্ত থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories