• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ওমিক্রন ঠেকাতে অনুষ্ঠান সীমিত করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

প্রজন্মের আলো / ৩৮০ শেয়ার
Update বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:

দেশে ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সামাজিক আচার অনুষ্ঠান সীমিত করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বুধবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

করোনা এখনও চলে যায়নি, তাই স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, করোনায় আমাদের অবস্থা ভালো আছে। আমরা স্বাভাবিক জীবন যাপন করছি। আমাদের সব কাজ চলছে। কিন্তু আমাদের ভুলে গেলে হবে না যে, করোনার সংক্রমণ এখনও শেষ হয়ে যায়নি।

জাহিদ মালেক বলেন, বিশ্বের বিভিন্ন দেশেই ওমিক্রনের প্রভাবে করোনা সংক্রমণ আবারও বেড়েছে। তাই আমাদের সতর্ক হতে হবে।

টিকা প্রসঙ্গে তিনি বলেন, সংক্রমণ থেকে বাঁচতে আমাদের সবাইকেই টিকা নিতে হবে। টিকা নিলেও মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আমরা ষাটোর্ধ্বদের বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই আমরা শুরু করে দেব। আমাদের কাছে সাড়ে চার লাখ ভ্যাকসিন সংরক্ষিত আছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এই প্রথমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নন-রেসিডেন্ট চিকিৎসকদের বৃত্তি দেওয়া হচ্ছে। এজন্য বিএসএমএমইউ ভিসির বিশেষ কৃতিত্ব রয়েছে। এটি একটি ছোট অ্যামাউন্ট, কিন্তু এটি একটি সম্মাননা। আশা করি আপনারা গুরুত্বের সঙ্গে আপনাদের দায়িত্ব পালন করবেন এবং দেশের জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories