• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

যুবসমাজই আমাদের মূল শক্তি: প্রধানমন্ত্রী

প্রজন্মের আলো / ৩০৫ শেয়ার
Update মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১

অনলাইন ডেস্ক:

যুবসমাজ আমাদের মূল শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যে নির্বাচনী ইশতেহার দিয়েছি সেই ইশতেহারে আমাদের যুব সমাজকে উৎসর্গ করেছি। আজ তরুণরা নিজেদের প্রস্তুত করবে আগামী দিনের জন্য, যাতে তারা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। আর প্রজন্মের পর প্রজন্ম যাতে এই ধারা অব্যাহত থাকে। একটা কথা মনে রাখতে হবে আমাদের স্বাধীনতা অর্জনের পেছনে তরুণদের শক্তি, উদ্যোগ, উদ্যাম কাজ করেছে।

সোমবার (২০ ডিসেম্বর) সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের পঞ্চম আসরে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধারণ করা বক্তব্যে এসব কথা বলেন তিনি। যুবসমাজের অবদানকে স্বীকৃতি দিতে সব সময় তরুণ সমাজের পাশে থাকার কথাও জানান তিনি। এদিন চূড়ান্ত যাচাই-বাছাই শেষে ৩১ সংগঠন ও ব্যক্তির হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সেই তরুণ বয়স থেকে এদেশের নিপীড়িত-শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম শুরু করেছিলেন। বঙ্গবন্ধু তরুণদের সব ক্ষেত্রে গুরুত্ব দিয়েছিলেন। আওয়ামী লীগ সবসময় তরুণদের গুরুত্ব দেয়। কারণ তারাই পারে পরিবর্তন আনতে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তরুণরাই পরিবর্তন এনে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এখন বিজ্ঞানের যুগ, প্রতিনিয়ত পরিবর্তন আসছে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, এগিয়ে যেতে হবে। যদি এই পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে পিছিয়ে যাব। জ্ঞান ও মেধা দিয়ে তরুণরাই সেই পরিবর্তন আনতে পারে।

দেশ ও মানুষের কল্যাণে যেসব তরুণ উদ্যোক্তা ও সংগঠন কাজ করে যাচ্ছে তাদেরকে পুরস্কৃত করার উদ্যোগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories