• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে ইউএনও’র নেতৃত্বে মোবাইল কোর্ট: ৭০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

প্রজন্মের আলো / ৪ শেয়ার
Update শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সংবাদদাতা:

নওগাঁর আত্রাই উপজেলায় আত্রাই নদীর জীববৈচিত্র্য ও দেশীয় মাছ রক্ষায় এক বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আত্রাই উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের যৌথ উদ্যোগে এই
অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় উপজেলার শুটকি গাছ ও রসুলপুর রাবার ড্রাম এলাকায় আত্রাই নদীতে এই অভিযান চালানো হয়। অভিযানটির নেতৃত্ব দেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান। সঙ্গে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান।

​অভিযান সূত্রে জানা গেছে, আত্রাই নদীর দেশীয় মাছ রক্ষায় এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে বুধবার (১৫ জুলাই) বিকেলে আকস্মিক এই অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে অবৈধভাবে পেতে রাখা ১টি ক্ষতিকর বের জাল এবং ১২টি রিং জাল জব্দ করা হয়।

​পরবর্তীতে জব্দকৃত জালগুলো প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া উপজেলার শুটকি গাছা এলাকায় আত্রাই নদীতে অবৈধভাবে স্থাপিত সোতি জালের বিশাল বাঁশ-কাঠের অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ধ্বংসকৃত ও পুড়িয়ে ফেলা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।

​ ​অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন তাৎক্ষণিক ও কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories