• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ভঙ্গিমালাবণ্য জল দাও

প্রজন্মের আলো / ৩৭৩ শেয়ার
Update বুধবার, ১৬ জুন, ২০২১
-আহম্মদ হোসেন বাবু

   -আহম্মদ হোসেন বাবু-
এতোটাই ভিজে গেছ তুমি !
তোমার চুল, ব্লাউজ, শাড়ির আঁচল,
কপালের টিপ, লিপস্টিক, পায়ের নুপুর
চোখের কাজল, হাতে কদমফুল
সব ভিজে গেছে
                 যাক ভিজে
                                  ভিজতে দাও সব ।
ধান ভিজলে ভেতরের চাউলও ভেজে
চাউল ভিজলে কৃষানির জ্বালা বাড়ে
মৃত্তিকা ভিজলে সোঁদা গন্ধ ধরে
তুমি ভিজলে আঁখিতে নেশা ধরে
কাপড় ভিজলে শরীর ভেজে
শরীর ভিজলে মন
মনের গহীনে যে মনপাখি
                   সেও ভিজে ভিজে যায়
                                          যাক ভিজে
                                                 আজ ভিজতে দাও সব।
খরায় খরায় তাতানো শরীর
ঝাঁ-ঝাঁ রোদে মৃত্তিকা চৌচির
তৃষ্ণার্ত প্রেমিক আজ উৎস খোঁজে ফেরে
তাই বলি এইতো ভেজার সময়
এইতো সৃষ্টির সময়
যেভাবে বাঁশপাতা নিমপাতা তুলসীপাতা ভেজে
সেইভাবে চলো আজ ভিজে ভিজে যাই
বৃষ্টির জলে ভিজতে ভিজতে নোঙর করো
আমাকে ধরো
ভঙ্গিমালাবণ্য জল দাও
মাদুর পাতো না হয় হাত পাতো
নয়তো ঠোঁট
কলাপাতা পাতো না হয় পদ্মপাতা
নয়তো শাড়ির আঁচল
অন্তত একটা কিছু পেতে রেখ
কিছুই যদি না থাকে ঘরে
তাহলে বৃষ্টির জলে ভিজতে ভিজতে
শরীর পাতো পাতো মন
মন ভিজলে মৃত্তিকা কথা বলে
সেই নরম মৃত্তিকা দিয়ে
কারিগর শিল্প গড়ে
গড়তে হলে কিছুটা দম লাগে
সাধনা লাগে
মোলায়েম মন লাগে
লাগে নরম কাঁদা-মাটি-জল,
            ভিজতে হলে মেঘ হতে হয়
                     গড়তে হলে ভিজতে হয়
                             গড়তে হলে জলের আগুনে পুড়তে হয়
                                     ঘামে ভিজেই তবেই কবিতার জন্ম হয়।
যে ভেজাবে সেইতো শুকাবে, তবে আর দ্বিধা কেন ?
তুমিও কি সৃষ্টির সময় ভিজেছিলে এমন !
চরণ ছুঁয়ে সুধাবো দেখা হলে কোনদিন !


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories