• শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

মাঙ্কিপক্স রুখতে বন্দরজুড়ে সতর্কতা

প্রজন্মের আলো / ২০২ শেয়ার
Update রবিবার, ২২ মে, ২০২২

অনলাইন ডেস্ক:

করোনা মহামারি মধ্যেই বিশ্বের মানুষের সামনে নতুন আতঙ্ক হয়ে এসেছে মাঙ্কিপক্স। রোগটি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে বিশ্বব্যাপী। ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধের জন্য দেশের প্রতিটি বন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (২১ মে) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান।

তিনি জানান, এয়ারপোর্ট, ল্যান্ড পোর্টসহ সকল পোস্টগুলোকে আমরা সতর্ক থাকার জন্য বলেছি। সন্দেহজনক কেউ এলে তাকে যেন দ্রুত চিহ্নিত করা যায় এবং সংক্রমণ ব্যাধি হাসপাতালে পাঠিয়ে দেয়া হয় এমন নির্দেশনা দেয়া আছে।

তিনি আরও বলেন, মাঙ্কিপক্স নিয়ে আমাদের এত আতঙ্কিত হওয়ার সুযোগ নেই। আমরা ভাইরাসটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা সারাবিশ্ব থেকেই তথ্য-উপাত্ত নেব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

নাজমুল ইসলাম বলেন, অধিদপ্তর থেকে কোনো নির্দেশনা দিলে সেটি জেলা সিভিল সার্জন থেকে শুরু করে স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের জন্সেযই প্রযোজ্য হয়। সকল জেলায় তো ল্যান্ড পোর্ট নেই। যেখানে যেখানে আছে সেখানে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। ভাইরাসটি মূলত বন্দর দিয়েই দেশে প্রবেশ করতে পারে। সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

শুক্রবার (২০ মে) নতুন করে বিশ্বের বেশ কয়েকটি দেশে মাঙ্কিপক্স রোগটি শনাক্ত করা হয়েছে। শুধু ইউরোপেই আক্রান্তের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। রোগটির প্রাদুর্ভাবকে মহামারি হিসেবে উল্লেখ করেছে বিশ্বের গবেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories