• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার বাজেট বাস্তবায়ন করে সবার ভাগ্য বদলাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রজন্মের আলো / ২৭৯ শেয়ার
Update মঙ্গলবার, ৩১ মে, ২০২২
জিয়াউর রহমান [ফাইল ছবি]

অনলাইন ডেস্ক:

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী পালন করেছে দলটি। এ উপলক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা শেরেবাংলা নগরে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন এবং মোনাজাতে অংশ নেন। এর আগে ভোরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। দিনটি উপলক্ষে নেতাকর্মীরা কালো বাজ ধারণ করেন।

শ্রদ্ধা নিবেদনের পর রাজধানীর ৭০টি স্থানে দুস্থদের মধ্যে খাবার ও বস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন বিএনপির মহাসচিবসহ কেন্দ্রীয় নেতারা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্রাব) উদ্যোগে বিনা মূল্য স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়। ঢাকা মহানগর বিএনপি উত্তর-দক্ষিণ শাখা এবং বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকেও জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিনটি উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো জিয়ার ছবি সংবলিত পোস্টার প্রকাশ করেছে এবং কয়েকটি দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করা হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রমুখ রাজধানীর বিভিন্ন স্থানে খাদ্য ও বস্ত্র বিতরণ করেছেন। মাজার জিয়ারত শেষ করে ধানমন্ডি সুগন্ধা কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু হয় তবারক বিতরণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories