• শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

সংশোধিত খসড়া; তামাক নিয়ন্ত্রণ আইন দ্রুত পাসের তাগিদ

প্রজন্মের আলো / ১৮১ শেয়ার
Update বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২
প্রতিকী ছবি

তাহেরা এনায়েত করিম:

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইনের অধিকতর সংশোধনীর জন্য একটি খসড়া প্রণয়ন করেছে। আইন সংশোধনের এ খসড়া দ্রুত পাস করার পক্ষে মতামত জানিয়েছেন বিশিষ্টজনেরা।

বুধবার ( ৭ সেপ্টেম্বর) এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠীত হয়। ঢাকা আহ্ছানিয়া মিশনের আয়োজনে সভায় সভাপতিত্বে করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। বক্তব্য রাখেন ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডস বাংলাদেশের গ্র্যান্টস ম্যানেজার আবদুস সালাম মিয়া ও সিনিয়র পলিসি এ্যাডভাইজার মো. আতাউর রহমান মাসুদ, আহ্ছানিয়া মিশনের উপ-পরিচালক মো. মোখলেছুর রহমান। ঢাকা আহ্ছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের মিডিয়া ম্যানেজার রেজাউর রহমান রিজভীর সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী মো. শরিফুল ইসলাম। সভায় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জানানো হয় যে, বর্তমান ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫’ আইনে পাবলিক প্লেস, রেস্তোরাঁ ও গণপরিবহনে ধুমপানের সুযোগ থাকার কারণে পরোক্ষ ধুমপানজনিত ক্ষতির শিকার হচ্ছেন অধূমপায়ী নাগরিকগণ। এটা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। অন্যদিকে বিদ্যমান আইনে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা পুরোপুরি নিষেধ। তবে বিক্রয়কেন্দ্রে তামাকজাত পণ্যের প্রদর্শনী বন্ধে সুনির্দিষ্ট কোন নিষেধাজ্ঞা নেই। আর এ সুযোগে তামাক কোম্পানিগুলো বিক্রয়কেন্দ্রে তাদের পণ্যের প্রদর্শনীর মাধ্যমে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা করছে। এজন্য সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইনের অধিকতর সংশোনীর জন্য একটি খসড়া প্রণয়ন করেছে। এই খসড়াটি অনুমোদন পেলে পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান এলাকা বাতিল, বিক্রয়কেন্দ্রে তামাকজাত দ্রব্যের প্রদর্শনী, খুচরা বিক্রি, ই-সিগারেট ও তামাক কোম্পানির সিএসআর নিষিদ্ধসহ তামাক নিয়ন্ত্রণ আইনের বেশ কিছু দুর্বল দিক অনেকাংশেই দূর হবে এবং আমরা শক্তিশালী একটা তামাক নিয়ন্ত্রণ আইন পাবো।

এসময় ইকবাল মাসুদ বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইনের অধিকতর সংশোনীর জন্য যে খসড়াটি প্রণয়ন করেছে, সেটি পাশ হলে দেশে তামাক সেবনকারীদের সংখ্যা হ্রাস পাবে। ফলে ২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত তামাক মুক্ত বাংলাদেশ হওয়া সম্ভব হবে। মোঃ আতাউর রহমান মাসুদ বলেন, গণমাধ্যমকর্মীদের একটি বড় ভূমিকা রয়েছে সংশোধিত আইনটি পাশ করার পেছনে। তারা তাদের লেখনির মাধ্যমে সরকারের একজন পলিসি মেকারকেও যদি মোবিলাইজড করতে পারে তবে সেটিও অনেক বড় কাজ হবে।

আবদুস সালাম মিয়া বলেন, গণমাধ্যমকর্মীরা সমাজের দর্পণ। তারা যদি জোড়ালো ভূমিকা রাখে তবে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়াটি সরকার দ্রুতই পাশ করবে বলে আশা করছি। আইন সংশোধনের মূল লক্ষ্য হচ্ছে তামাকের ব্যবহার কমানো, অধূমপায়ী শিশু কিশোরদের ধূমপান শুরু করায় বাধা সৃষ্টি করা এবং অধূমপায়ীদের ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে পরোক্ষ ধূমপানের মারাত্মক ক্ষতি থেকে রক্ষা করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories