• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নিয়ন্ত্রণ হারিয়ে খাবার হোটেলে কাভার্ডভ্যান, বাবা-ছেলেসহ নিহত ৫

প্রজন্মের আলো / ১৪১ শেয়ার
Update শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

অনলাইন ডেস্ক:

যশোরের মনিরামপুরে কাভার্ড ভ্যানের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে দোকান, হোটেলের মধ্যে ঢুকে গেলে চাপায় এই পাঁচ জন প্রাণ হারান। নিহতদের মধ্যে বাবা-ছেলেও রয়েছেন। মনিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি কাভার্ড ভ্যান যশোর-মণিরামপুর সড়কের ব্যাগারিতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় কাভার্ডভ্যানটি রাস্তার পাশে হোটেল, চায়ের দোকানসহ অন্তত দশটি দোকানে আঘাত করে। এতে চায়ের দোকানে ও হোটেলে নাস্তা করতে আসা এবং পথচারী মিলে পাঁচ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বাবা-ছেলেও রয়েছেস।

নিহতরা হলেন, মনিরামপুরের ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার পুত্র তাওশিদ হোসেন (৭)। বাকিদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

মনিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান জানান, কাভার্ড ভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত দশটি দোকানে আঘাত করেছে। এতে পাঁচজন নিহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories