• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয়
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

এমরান মাহমুদ প্রত্যয় এর কবিতা-‘বছরের শেষ মুহূর্ত’

প্রজন্মের আলো / ৩০২ শেয়ার
Update সোমবার, ১৩ মার্চ, ২০২৩

চোখের জল মুছে আর বিদায় জানাবো না
বরং আরো উদ্দীপ্ত আমি
প্রতিবার তুমি চলে যাও
আর বলে যাও সব কিছু পুরাতন হয়ে গেছে
যাবেই যখন যাও, কে থামাবে তোমাকে?
মনের অব্যক্ত কথামালা পুরাতন ক্যালেন্ডারে মত তোমাকে কি থামানো যায়?
সময় বড় অদ্ভুত ঠিকানায় অঠিকানায় ছুটে চলে।
 দিন শেষ রাতের মধ্য প্রহরে আমি আরো তরুণ হবো
কাল সকালে আবার জেগে উঠবো সবার আগে
সুর্যের আলোয় নতুন সম্ভাবনা নিয়ে
বিকষিত সবুজ পাতা
উদ্দীপ্ত হবো শীতল বাতাসের গানে
অনবরত মুগ্ধ হবো  ফুলের গন্ধে
শিশুদের কোলাহল গায়ে মেখে
হেসে উঠবো অবারিত আনন্দে
আরো স্পন্দিত হবো হৃদয়ের গ্রন্থিতে
হবো উচ্ছল,শিশির ভেজা দুর্বা ঘাসে,
প্রজাপতি বর্ণলী ডানা
আলো ঝড়ে পড়বে বৃষ্টির মতো, অবাক হবে তুমি নানা রকম রঙে।
সময়ের খরস্রোতে ডুব দাও তুমি?
ছায়াপথের বেলাভূমিতে বসে শুয়ে
সৌর স্নান করতে করতে
কতোবার পরিভ্রমন করো এই সূর্যলোকে?
তবে একটি জলন্ত সত্য,
আসা যাওয়ার মাঝ পথে
তুমি চলে যাও এ কথাটা কিন্তু একদম ঠিক নয়
বরং সময়ের পরিক্রমায়
ফিরে আসো নতুন নামে, নতুন সংখ্যায়
বছরের শেষ মূহুর্তে আমাকে রাখতে চাও হাজারো উত্তেজনায়।
পুরাতন অতীত বলে আমাকে দমাতে চাও, তবে
আমি কিন্তু দূর্দমনীয়
প্রতি বার শুকনো পাতা ঝড়ে পড়ার শব্দ শুনিয়ে
আমার পাশ কাটিয়ে যতদুর চলে যাও তুমি,
কি বোঝাতে চাও তবে এসব শব্দে?
আমার মনকে ভেঙ্গে ফেলতে চাও, পারবে কি?
আমায় কি ভাঙতে পারো ভেঙেপড়া মর্মরে ?
আমি কিন্তু অনমনীয়
উচ্ছ্বসিত হৃদয়ে  অদম্যমনোবলে অবিরাম ছুটে চলা।
প্রতিবার আমি বলি
অলৌকিক আলো জ্বেলে নতুন রা আসবেই
সমৃদ্ধ করবে শুণ্যতা যতো,
নতুনরা হাসবে নিজ বাসনায় আপন-পিয়াসী মনে পাপমুক্তির ব্যাখ্যা করবে,আলোকিত করবে অন্ধকারের মুখ।
অন্তর্দ্বন্ড বা ভয়ের সংজ্ঞা ব্যাখ্যা করে
তুমি কি আমাকে হতাশ করতে চাও
সময়ের চিরন্তন প্রতিদ্বন্দী,
বিরূপ প্রকৃতির সাথে প্রাগৈতিহাসিক যুদ্ধ,
অন্যদিকে বরফের কফিন নিস্প্রাণ হীমঘর।
একটির পর একটি উপমা দিয়ে আবারো
দেখাতে চাও মৃত্তিকার নীচুতা বা অভিজাততন্ত্রের উচ্চতা না সীমাহীন গন্তব্যে   ঐ দুর সীমানা প্রাচীর ভেঙে।
জীবনের ছায়ায় প্রতিবার হতাশ কিশোরের
কবিতার জাজ্বল্যমান ছাই প্রদর্শন করো
আর হেসে ওঠো, বলো, এসবে কিছু হবেনা হবেনা
কিছু হতে দেবে না?
তারপরও আমি বলি আমাকে ভাঙা এত সহজ নয়।
চোখের জল মুছে
আমি কখনোই তোমায় বিদায় জানাবো না
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবোনা তোমার চলে যাওয়া পথ পানে বরং বৃষ্টি আর সম্ভাবনার ডানায় পেখম মেলে নতুন পাতার আগমনে,
আগামী সকালে সূর্যের আলোয় অবলোকন করবো যতটুকু পারি।
কার কত রূপ আর কার কত ছায়া বিকশিত হয়;
মানবিক সত্যের আলোয়, প্রাণবন্ত থাকবো পৃথিবীর শেষ সূর্যাস্ত পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories