• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট শামীম আহমেদ আর নেই

প্রজন্মের আলো / ১৩৫ শেয়ার
Update সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট শামীম আহমেদ--- প্রজন্মের আলো

পারভেজ গাদ্দাফী:
নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের  সভাপতি শামীম আহমেদ মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে শামীম আহম্মেদকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দুই মেয়ে, ১ ছেলে, স্ত্রী, বাবা মা ও সহকর্মীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তিনি বর্তমান নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দায়িত্ব পালন করছেন। অতীতে তিনি নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি এবং নওগাঁ শহরের দয়ালের মোরে চক এনায়েত যুবক সমিতির একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি নওগাঁ সরকারি কলেজ থেকে পাশ করার পর, নওগাঁ “ল”কলেজ থেকে আইন বিষয়ে সফলতার সাথে ডিগ্রী পাশ। তিনি নওগাঁ সরকারি কলেজের ছাত্র দলের সাবেক সভাপতি।
একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে তিনি সকলের কাছেই পরিচিত ছিলেন।  তার গ্রামের বাড়ি নওগাঁ জেলার সাপাহার থানায়। বাবার শিক্ষাকতা সুবাদে নওগাঁতে বেড়ে উঠেছেন। স্কুল শিক্ষক আব্দুল খালেক মাষ্টারের দ্বিতীয় সন্তান শামীম আহমেদ। তার বাবা মা,ভাই জীবিত আছেন। । শনিবার ৭ ডিসেম্বর সকাল ১০ ঘটিকায় কেডির মোড় বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে শেষ সম্মান প্রদর্শন করা হয়। তার প্রথম নামাজে জানাজা সকালে নওজোয়ান ঈদগা মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন  নওগাঁ জেলার বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হক সনি ,সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু, ভিপি রানা, আমিনুল ইসলাম বেলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উকিল ও শুভাকাঙ্ক্ষীসহ  হাজার হাজার নেতা কর্মী,সহযোদ্ধা,পরিবার পরিজন,প্রতিবেশী সহপাঠী সাধারণ মানুষ।
জানাযায় উপস্থিত হয়ে যুবদলের সভাপতি বাইজিদ হোসেন পলাশ বলেন, আমি একজন সত্যিকারের বন্ধু সহযোদ্ধা ও রাজনৈতিক কর্মী হারালাম এ ক্ষতিপূরণ হবার নয়, তিনি তার বন্ধুর ভুল-ত্রুটির জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন।
সাবেক নওগাঁর মেয়র  সনি বলেন, সে মিশুক ও পরোপকারী একজন মানুষ সকলের বিপদাপদে সে সবার আগে পাশে দাঁড়াতো ,আল্লাহ তাকে যেন জান্নাত এর উচ্চ মাকাম দান করেন। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
বাদ জোহর সাপাহার উপজেলার আইহাই গ্রামে তার দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে নওগাঁ বিএনপি পরিবারে শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories