দাবি না মানলে ১৮ জুলাই নওগাঁয় শিক্ষামন্ত্রীকে ঢুকতে না দেওয়ার হুশিয়ারি এইচএসসি পরীক্ষার্থীদের
প্রজন্মের আলো
/ ৫
শেয়ার
Update
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
অনুগ্রহ করে শেয়ার করুন
সংবাদদাতা:
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়ে নওগাঁয় সড়কে নেমে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা শিক্ষাভবনের সামনে “এইচএসসি ২০২৬ ব্যাচ” এর শিক্ষার্থীদের আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এতে সংহতি জানিয়ে অংশ নেয় অন্য ক্লাসের শিক্ষার্থীরাও।
এসময় দুর্যোগের প্রাদুর্ভাব পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখা এবং বৈরী আবহাওয়ায় পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষাগ্রহনের সুযোগ নিশ্চিতসহ সকল দাবি মেনে না নিলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেয় শিক্ষার্থীরা। আগামী ১৮ জুলাই নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করতে আসলে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে বাঁধা দেওয়ারও হুশিয়ারি দেওয়া হয় এ কর্মসূচি থেকে।