• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

রাণীনগরে জামায়াতের এমপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা

প্রজন্মের আলো / ১৭০ শেয়ার
Update বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

সংবাদদাতা:

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলাম মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত চার শতাধিক মোটরসাইকেল বহরে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলার আটটি ইউনিয়নে এ শোভাযাত্রা করেন। একই সাথে বিভিন্ন বাজার ও মোড়ে মোড়ে পথসভা করেন তিনি।

শোভাযাত্রার সময় জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলাম জানান, ঈদের শুভেচ্ছা বিনিময়, মাঠ পর্যায়ে জনগনকে দলে সম্পৃক্ত করা, দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই মোটরসাইকেল শোভাযাত্রা। রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় মাঠ থেকে শোডাউন বের হয়ে সদর ইউনিয়ন, কাশিমপুর, মিরাট, গোনা, বড়গাছা, কালীগ্রাম, একডালা ও পারইল ইউনিয়নের প্রধান প্রধান সড়ক দিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেন। এ সময় বিভিন্ন হাটে-বাজারে মোড়ে মোড়ে এবং জনসমাগম এলাকায় থেমে থেমে পথসভা ও সাধারণ মানুষের সাথে কুশল ও ঈদ শুভেচ্চা বিনিময় করেন।

রাণীনগর বাজারে পথসভায় খবিরুল ইসলাম বলেন, দেশে শান্তি প্রতিষ্ঠায় এবং ইসলামী স্বাশন ব্যবস্থা চালু করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন বিকল্প নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে ক্ষমতায় যেতে সবাইকে সার্বিক সহযোগিতা করতে অনুরোধ জানান।

শোভাযাত্রায় রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আনজির হোসেন, সেক্রেটারী শামিনুর ইসলাম শামীম, সাবেক আমির মোস্তফা ইবনে আব্বাসসহ উপজেলার আটটি ইউনিয়নের জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories