• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে গাজায় হত্যাযজ্ঞের প্রতিবাদ ও গাজাবাসীর প্রতি সংহতি সমাবেশ অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ২৪৯ শেয়ার
Update সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
গাজায় অব্যাহত ইসরায়েলি হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ এবং গাজাবাসীর প্রতি সংহতি জানাতে   বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী--- প্রজন্মের আলো

 খালেক হাসান:

অধিকৃত প্যালেস্টাইনের ভূখণ্ড গাজায় অব্যাহত ইসরায়েলি হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ এবং গাজাবাসীর প্রতি সংহতি জানাতে সোমবার  নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে (বিটিসিবিএমটি) এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় কলেজের নতুন ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মো. আব্দুর রহমান রিজভী   আর সমাবেশটি সঞ্চালনা করেন জনসংযোগ দপ্তরের প্রধান প্রভাষক আবু রেজা। সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়।

এসময় বক্তাগণ দখলিকৃত প্যালেস্টাইনি ভূখণ্ড গাজায় ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে চলমান গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ এবং গাজাবাসী তথা প্যালেস্টাইনি জনগণের প্রতি সহমর্মিতা ও সংহতি প্রকাশ করে বলেন, আমাদের অবস্থান সবসময় সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে। বিবেক ও মানবিক মূল্যবোধে তাড়িত হয়ে বিশ্ব মানবতার প্রতি দায়-দায়িত্ব থেকে আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছি। আজকের বিশ্বে একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা যে-কোনো প্রতিবাদে জ্ঞান তথা যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে চাই।

গাজায় ইসরায়েলি বর্বরতায় যে হাজার হাজার প্রাণহানি ঘটছে, সম্পদ ধ্বংস হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদমুখর হওয়া, এই বর্বরতা রুখে দাঁড়ানো আমাদের তথা মুসলিম উম্মাহর নৈতিক দায়িত্ব। সেই লক্ষ্যে আজ মুসলিম বিশ্বের সকলকে একতাবদ্ধ হতে হবে। আমাদের সেই প্রত্যয়ে ঐক্যবদ্ধ হতে হবে যাতে আমাদের জীবদ্দশাতেই আমরা স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রের অভ্যুদয় উদযাপন করতে পারি। সেক্ষেত্রে মুসলিম দেশের নেতৃবৃন্দদের সকল ভেদাভেদ ভুলে আগামী প্রজন্মের স্বার্থে একযোগে কাজ করতে হবে। সমাবেশে বিশ্বের মুসলিমদের জ্ঞান -বিজ্ঞানে সকল শাখায় অবাধ বিচরণের জন্য মাদ্রাসাসহ সকলস্তরে উন্নত সিলেবাস তৈরী করে তা যথাযথ ভাবে শিক্ষাদানের জন্য গুরুত্বারোপ করা হয়।

এ সময় সিনিয়র প্রভাষক জাকিরুল ইসলাম , প্রভাষক এসএম মাসুদ পারভেজ, প্রভাষক রিপন সরদার, প্রভাষক মামুনুর রশিদ, প্রভাষক ইদ্রিস আলী, প্রভাষক সোহেল রানা, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি খালেক হাসান, সাংবাদিক হারুন অর রশিদ উজ্জল, সাংবাদিক রফিকুজ্জামান মানিক, জহুরুল ইসলাম, আবু বকর সিদ্দিক, আফাজ উদ্দীনসহ কলেজের ছাত্রছাত্রী ও সুধিগণ উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories