• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় ইটভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে মালিক-শ্রমিকের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

প্রজন্মের আলো / ২১৬ শেয়ার
Update রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

শাহরিয়ার শাওন :
 ইটভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার ১৬ই নভেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নওগাঁ জেলা ইটভাটা মালিক-শ্রমিক গ্রুপ। এতে হাজারো মালিক ও শ্রমিক অংশগ্রহণ করেন।
চলতি মৌসুমে  ইটভাটা বন্ধের সরকারি নির্দেশনার পর, কাজ হারানোর আশঙ্কায় নওগাঁর ১১ টি উপজেলার ইটভাটার শ্রমিক ও মালিক । কোটি কোটি টাকা বিনিয়োগ ও হাজার হাজার শ্রমিকের জীবন-জীবিকা রক্ষায় ইটভাটা পরিচালনার অনুমতি চেয়ে এই মানববন্ধন করেন।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইটভাটা মালিক মকলেছুর রহমান মক। এ সময় বক্তব্য দেন সংগঠনের জেলা সাধারণ সম্পাদক নূরে ই আলম মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ ​ইট প্রস্তুতকারক  মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলার ১১ টি উপজেলার বিভিন্ন ইটভাটায় কর্মরত বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন। মানববন্ধনে শ্রমিকরা ইটভাটা বন্ধ না করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং তাদের পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার কথা তুলে ধরেন। ​মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নওগাঁ সাদিয়া আরফিন বরাবর ইটভাটা মালিক সমিতির পক্ষ থেকে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে জানানো হয়,​ যদি এই মুহূর্তে ইটভাটা বন্ধ করে দেওয়া হয়  লক্ষ লক্ষ টাকার কাঁচামাল নষ্ট হবে।  ইটভাটা বন্ধ হলে গ্রামের বিশাল সংখ্যক শ্রমিক বেকার হয়ে পড়বে এবং তাদের পরিবার-পরিজনদের জীবন-জীবিকা চরম সংকটে পড়বে। বহু বছর ধরে দেশের অর্থনীতিতে অবদান রাখা এই শিল্প বন্ধ হলে সামাজিক অস্থিরতা তৈরি হতে পারে। ​এছাড়াও সমিতির পক্ষ থেকে মানবিক দিক বিবেচনা করে চলতি মৌসুমে ইটভাটা পরিচালনার অনুমতি প্রদানের জন্য জোর আবেদন জানানো হয়েছে।
বক্তারা তাদের বক্তব্যে বলেন,  আমরা সরকারকে নিয়মিত  ট্যাক্স, ভ্যাট,  দিয়ে ইটভাটা চালাচ্ছি। ইটভাটা বন্ধ করে দিলে হাজার হাজার শ্রমিক কাজ হারাবে, যা তাদের এবং তাদের পরিবারের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মতো সাধারণ মালিক এবং শ্রমিকদের কথা ভাবা উচিত। আমরা চাই সরকার মানবিক দিক বিবেচনা করে। ইটভাটা
  পরিচালনার অনুমতি দিক, যাতে আমরা আমাদের ঋণের বোঝা মেটাতে পারি এবং শ্রমিকরা যেন কাজ হারিয়ে বেকার হয়ে না থাকে।
এই মানববন্ধনে অংশগ্রহণ করেন জেলার ১১ টি উপজেলার  ইটভাটা মালিক, মালিক সমিতির সদস্যবৃন্দ ও শত শত শ্রমিকরা, তারা অবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মারকলিপির বিষয়টি বিবেচনা করে শ্রমিকদের কর্মসংস্থান রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories