খালেক হাসান:
শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ এ আবারও নওগাঁর শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান, কারিগরি) নির্বাচিত হলেন নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা প্রশাসনের প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা গেছে। এ নিয়ে চতুর্থ বারের মত তিনি এ মর্যাদা অর্জণ করেন।
জেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের গঠিত বাছাই কমিটি তার শিক্ষাগত যোগ্যতা,শিক্ষকতার অভিজ্ঞতা,বিষয়ভিত্তিক জ্ঞান, ন্যায় নিষ্ঠা,চারিত্রিক দৃঢতা ও সততা,শৃঙ্খলাবোধ, গবেষণা জার্নালে প্রবন্ধ প্রকাশ,পাঠ্যপুস্তক প্রনয়নসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাকে কলেজ পর্যায়ে (কারিগরি) জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান) নির্বাচিত করেন।
তিনি বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএমটি কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যক্ষ হিসেবে অত্যান্ত সুনাম, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। কলেজ প্রতিষ্ঠার পর থেকে কলেজে শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে তাঁর প্রচেষ্টার কারণে। এ এলাকায় তিনি সর্ব প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজেশন করেন।
কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের বলিষ্ঠ ভূমিকা রাখছেন নওগাঁ আত্রাই এর কৃতি সন্তান অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।এ ছাড়া তিনি বহুমুখি সামাজিক কাজেও সফলতার সাথে সেবা দিয়ে যাচ্ছেন।
অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী জানান, উন্নত দেশ গড়তে হলে দক্ষ নাগরিক তৈরী করা প্রয়েজন আর এ কাজটিই আমরা গভীর আন্তরিকতার সাথে করে যাচ্ছি। কারিগরি বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার না দিলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। কর্মমুখী শিক্ষা আত্মকর্মসংস্থানের নানা সুযোগ সৃষ্টি করে। কর্মমুখী শিক্ষায় দক্ষ জনশক্তিকে আমরা বিদেশে পাঠিয়ে প্রচুর রেমিটেন্স অর্জন করে দেশকে সমৃদ্ধশালী করতে পারি। গুনগত কারিগরি শিক্ষা বিস্তার করে উন্নত স্মার্ট দেশ গড়ার ক্ষেত্রে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ রাজশাহী বিভাগীয় পর্যায়ে কারিগরি ক্ষেত্রে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং তাঁর প্রতিষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ২০১৬ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোজেক্টের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নওগাঁর জেলা প্রশাসন কর্তৃক পুরষ্কৃত হয় এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ ও ২০২৬ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয়।