• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ১৫৩ শেয়ার
Update সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে বার্ষিক ক্রীড়া, সাহিত্য প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত--প্রজন্মের আলো

খালেক হাসান:

পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে,মেধা ও মনন দুটোই সুন্দরভাবে বিকশিত করতে নওগাঁ আত্রাই উপজেলার ডিজিটাল শিক্ষাপ্রতিষ্ঠান বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে  বার্ষিক ক্রীড়া, সাহিত্য প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ৯ ফেব্রুয়ারী) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ  বার্ষিক ক্রীড়া, সাহিত্য প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের প্রভাষক মোঃ আবু রেজার সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।

বার্ষিক ক্রীড়া, সাহিত্য প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অভিভাবক ও সুধিজনদের পক্ষ থেকে রওশন আলী সরদার, মোছা.রোখসানা খাতুন,কলেজের প্রভাষক মোঃ জাকিরুল ইসলাম, মোঃ মামুনুর রশিদ, মোঃ ইদ্রিস আলী  প্রমুখ বক্তব্য রাখেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজেকে একটি মানসম্মত ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলার জন্য পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তুলতে,মেধা ও মনন দুটোই সুন্দরভাবে বিকশিত করতে নিয়মিত অ্যানুয়াল স্পোর্টস, সাংস্কৃতিক অনুষ্ঠান, শারীরিক কসরত, রোভার স্কাউটিংসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রম জোরদার করার আহবান জানান।
শেষে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী ও সুধিজনদের অংশ গ্রহনে কবিতা আবৃত্তি, হামদ,নাত,দেশ গান পরিবেশন করা হয়।
উল্লেখ্য, বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ২০১৬ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোজেক্টের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নওগাঁর জেলা প্রশাসন কর্তৃক পুরষ্কৃত হয় এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ ও ২০২৬ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয় আর এই কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ ও ২০২৩ এ জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) এবং ২০২৪ ও ২০২৬সালে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হয়েছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories