• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয়
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

টানা ২ দিন বৃষ্টির পূর্বাভাস

প্রজন্মের আলো / ৭৮ শেয়ার
Update শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
ফাইল ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক:

আগামী কয়েকদিন দেশের আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর ও জলবায়ু গবেষকদের দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রকাশিত নিয়মিত বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, আপাতত দেশের আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। ২০ ফেব্রুয়ারির পূর্বাভাসেও তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের আভাস দেওয়া হয়নি।

অন্যদিকে, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর মধ্যে খুলনা বিভাগের উপকূলীয় জেলাসমূহ, বরিশাল বিভাগের সব জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির প্রভাব তুলনামূলক বেশি থাকতে পারে।

আবহাওয়াবিদরা মনে করছেন, এই বৃষ্টির ফলে তাপমাত্রায় সামান্য হেরফের হতে পারে। তবে সামগ্রিকভাবে আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। সূত্র: ইত্তেফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories