শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক নেতৃত্বে সফলতার জন্য সংবর্ধিত হলেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী
প্রজন্মের আলো
/ ৫৮
শেয়ার
Update
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
অনুগ্রহ করে শেয়ার করুন
গবেষণা ও প্রশাসনিক নেতৃত্বে সফলতার জন্য সংবর্ধিত হলেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী--প্রজন্মের আলো
নাকিব আল হাসান:
শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক নেতৃত্বে সফলতার জন্য সংবর্ধিত হলেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। বুধবার বিকালে (২৫ ফেব্রুয়ারী ’২৬) বিকাল ৪ ঘটিকায় নওগাঁ উকিলপাড়াস্থ প্রজন্ম পাঠাগার ও বহুমাত্রিক সংগঠন প্রজন্মের মেলা সংগঠনের নিজস্ব কার্যালয়ে প্রজন্ম ফ্রিল্যান্সি ইন্সটিটিউটের শিক্ষাথীরা তাঁকে এ সংবর্ধনা প্রদান করেন।
দেশের কারিগরি শিক্ষা গবেষণা ও প্রশাসনিক নেতৃত্বে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী । তাঁর গবেষণা ও শিক্ষাদর্শন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আলোকিত করছে। করনাকালীন পরবর্তীতে শিক্ষার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে চলেছেন।
ফলশ্রুতিতে অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী শিক্ষা মন্ত্রনালয় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২এ নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) , ২০২৪-এ রাজশাহী বিভাগীয় পর্যায়ে কারিগরি ক্ষেত্রে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং ২০২৬ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান, কারিগরি) ক্যাটাগরিতে ২য় স্থান অর্জন করেছেন।
তাঁর প্রতিষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ২০১৬ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোজেক্টের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নওগাঁর জেলা প্রশাসন কর্তৃক পুরষ্কৃত হয় এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ ও ২০২৬ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয়।