নাকিব আল হাসান:
সামাজিক সংগঠন ভিবিডি-ভলেন্টিয়ার ফর বাংলাদেশ– নওগাঁ জেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি, ৯ম রমজান) নওগাঁ উকিলপাড়াস্থ প্রজন্ম পাঠাগার ও বহুমাত্রিক সংগঠন প্রজন্মের মেলা সংগঠনের নিজস্ব কার্যালয়ে জাগো ফাউন্ডেশনের ভিবিডি-ভলেন্টিয়ার ফর বাংলাদেশ নওগাঁ জেলার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা লেখক,প্রবন্ধিক,গবেষক ও সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, অ্যালামনাই সদস্য ও সাবেক সভাপতি নাকিব আল হাসান, বর্তমান সভাপতি সুজলা বানু, সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মিজান, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন শাওন, ট্রেজারার রতন বর্মন, হিউম্যান রিসোর্স অফিসার আনিকা তাসনিম, প্রজেক্ট অফিসার আরাফাত আবেদীন এবং পাবলিক রিলেশন অফিসার আসাদ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন কমিটি সদস্য মমতা হেনাহ মিন্নি ও খাইরুল বাসার এবং সাধারণ সদস্য মাহফুজ হোসেন, মেহেরীন আফরোজ, নুসরাত জাহান, জুলেখা খাতুন, মেহেদী হাসান, মেহেরাজ আফরীন, আমিনুল ইসলাম, উম্মে হাবিবা হিরা, সুমাইয়া স্নিগ্ধা, সাব্বির হোসেন, আল মুকিত, রহমতুল্লাহ ও মিনহাজ আহমেদসহ অনেকে।
এর আগে ব্যতিক্রমী ইফতার বিতরণী ইভেন্ট হিসাবে ‘ইফতারে হাসিমুখ সিজন-২’ এর আওতায় নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকা প্রায় পঞ্চাশজন রোগী ও তাদের স্বজনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, রমজানের তাৎপর্যকে সামনে রেখে মানবিক সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই এ আয়োজন। হাসপাতালের রোগী ও স্বজনদের মাঝে ইফতার পৌঁছে দিয়ে তাদের মুখে হাসি ফোটানোই ছিল কর্মসূচির মূল উদ্দেশ্য।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সমাজে পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।