আত্রাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
প্রজন্মের আলো
/ ৭৪
শেয়ার
Update
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
অনুগ্রহ করে শেয়ার করুন
আত্রাইয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত --প্রজন্মের আলো
পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর আত্রাইয়ে উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। । উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে রোববার (১২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শ্রেষ্ঠ শিক্ষার্থী, শিক্ষক,শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
আত্রাই উপজেলা একাডেমিক সুপার ভাইজার প্রদীপ কুমার সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক ।
জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় তৃতীয় স্থান অর্জন কারি সাফিন আহমেদ, জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জনকারি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) বান্দাইখাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী, শুকটিকাছা কেডি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান বিপ্লব, বান্দাইখাড়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মামুনুর রশীদ হিরু প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার ৬৪ জন কে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।