মো. ফরিদ উদ্দিন মন্ডল:
এসএসসি (ভোকেশনাল), দাখিল ও এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও শুভেচ্ছা জানিয়েছেন নওগাঁ আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ ও প্রজন্মের মেলার সভাপতি রিজভী রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি এসএসসি (ভোকেশনাল), দাখিল ও এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা ও দোয়া জানিয়ে বলেন- তোমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় যেন তোমরা সর্বোচ্চ মনোযোগ, আত্মবিশ্বাস ও সততার সাথে অংশগ্রহণ করতে পারো—এই কামনা করছি। কঠোর পরিশ্রম, নিয়মিত অধ্যয়ন ও সঠিক প্রস্তুতির মাধ্যমে তোমরা অবশ্যই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে বলে আমি বিশ্বাস করি।
মনে রাখবে, এই পরীক্ষা জীবনের একটি ধাপ মাত্র—সৎ প্রচেষ্টা ও দৃঢ় মনোবল থাকলে সফলতার দ্বার সবসময় উন্মুক্ত থাকবে। মহান আল্লাহ তোমাদের সকলকে সুস্থ রাখুন, মেধা ও প্রজ্ঞা দান করুন এবং পরীক্ষায় সফলতা দান করুন—এই দোয়া করি। তিনি সকল পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।