• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চট্টগ্রামে এইচএসসি,আলিম, এইচএসসি (বিএমটি)সহ সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে ঈদুল আজহা উপলক্ষে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক সচেতনতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ৪০ শেয়ার
Update রবিবার, ২৪ মে, ২০২৬

মো. ফরিদ উদ্দিন মন্ডল:

নওগাঁর আত্রাইয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু জবাই এবং কোরবানির পশুর চামড়া সঠিক পদ্ধতিতে সংরক্ষণের উদ্দেশ্যে শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১০ টায় এক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। ​কর্মশালায় বক্তারা কোরবানির ঈদে যত্রতত্র পশু জবাই না করে নির্দিষ্ট স্থানে জবাই করা, দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ এবং দেশের অর্থনৈতিক সম্পদ চামড়া যেন অবহেলায় নষ্ট না হয়, সে বিষয়ে সঠিক উপায়ে লবণ দিয়ে চামড়া সংরক্ষণের ওপর বিস্তারিত আলোচনা করেন।

​সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিকী বলেন, কোরবানি আমাদের পবিত্র ধর্মীয় উৎসব। তবে উৎসবের পাশাপাশি পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা করা এবং দেশের মূল্যবান অর্থনৈতিক সম্পদ কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ করা আমাদের প্রত্যেকের নাগরিক দায়িত্ব। সঠিক নিয়মে চামড়া ছাড়ানো এবং দ্রুত লবণ না দেওয়ার কারণে প্রতি বছর প্রচুর চামড়া নষ্ট হয়ে যায়, যা দেশের অর্থনীতির জন্য বড় ক্ষতি।

উক্ত সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক করতোয়ার সাংবাদিক মো. মুজাহিদ খাঁন, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় ওলামা পরিষদের প্রতিনিধি, মাংস ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  ও গণমাধ্যমকর্মী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories