• সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

মরক্কোর সঙ্গে ড্র করে বিশ্বকাপের মিশন শুরু ব্রাজিলের

প্রজন্মের আলো / ৭ শেয়ার
Update রবিবার, ১৪ জুন, ২০২৬
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক:

মরক্কোর বিপক্ষে শুরুতেই বিপাকে পড়েছিল ব্রাজিল। ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে সেলেসাওরা। তবে ভিনিসিয়ূস জুনিয়রের দুর্দান্ত গোলে ১-১ গোলের সমতায় থেকেই বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ড্র করে মাঠ ছেড়েছে দু’দল।

ম্যাচে প্রথম ১০ মিনিটে মরক্কো চড়াও হয়ে খেলে। হাই প্রেসিংয়ের মাধ্যমে ব্রাজিলের রক্ষণকে চাপে রেখেছে আফ্রিকার দেশটি।

কিছুটা সময় নিয়ে নিজেদের গুছিয়ে নেয় ব্রাজিল। সেলেসাওদের এক কাউন্টার অ্যাটাক থেকে মরক্কোর ডি-বক্সে দারুণ এক সুযোগও তৈরি হয়েছিল। সতীর্থের দেওয়া পাসে দারুণ পজিশনে বল পেয়ে যান ইগর থিয়াগো। তবে বল জালে জড়াতে ব্যর্থ হন তিনি।

ম্যাচের ২১ মিনিটে গোলের দেখা পায় মরক্কো। থ্রু পাস ধরে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের মাথার ওপর দিয়ে চিপ করে বল জালে জড়ান মরক্কো ফরোয়ার্ড ইসমায়েল সাইবারি।

তবে ৩২ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। বাঁ প্রান্ত দিয়ে মরক্কোর বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে বল জালে জড়ান ভিনিসিয়ুস। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে গেছে দু’দল।

বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে। কয়েকটি সুযোগ তৈরি করে ব্রাজিল। তবে তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ড্র করে মাঠ ছাড়ে দু’দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories