• সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ভূমি দখলের প্রতিবাদে বক্তব্য দেওয়ায় নারীর ওপর নির্যাতনের অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে 

প্রজন্মের আলো / ৬ শেয়ার
Update রবিবার, ১৪ জুন, ২০২৬

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে ভূমি দখলের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেওয়ার জেরে হাসিনা বানু নামে এক নারীর ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মণ্ডলের নির্দেশে তাঁর সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভূমি দখল, নির্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আব্দুল মতিন মণ্ডলের বিরুদ্ধে বৃহস্পতিবার একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে অংশ নিয়ে হাসিনা বানু প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে অভিযোগ তুলে বক্তব্য দেন।
অভিযোগ রয়েছে, মানববন্ধনের পর শুক্রবার সকালে আব্দুল মতিনের নির্দেশে জুয়েল, টিপু, রোমজান, আঞ্জুমান, শাহনাজ, মনেক্কা হাসিনা বানুর বাড়িতে গিয়ে তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে নির্যাতন করেন। ভুক্তভোগী পরিবারের দাবি, তাঁকে একটি গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে মরিচের গুঁড়া প্রয়োগ করা হয়। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগ এনে ফাঁসানোর চেষ্টাও করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এই সময় হাসিনা বানুর স্বামী বাবর আলী বাধা দিতে গেলে তাকেও গুরুতর আহত করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসিনা বানু ও তার স্কেবামীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।
হাসিনা বানু বলেন, “আমি মানববন্ধনে সত্য ঘটনা তুলে ধরেছি। এর প্রতিশোধ নিতেই আমার ওপর হামলা ও নির্যাতন করা হয়েছে। আমি ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
মহাদেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম বলেন, “খবর পেয়ে থানার অফিসার ইনচার্জের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে হাসিনা বানুকে উদ্ধার করা হয়েছে। তাঁর শরীরে নির্যাতনের কিছু আলামত দেখা গেছে। তবে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য কেনাবেচার অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।”
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওমর ফারুক বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রাথমিকভাবে নির্যাতনের ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে আব্দুল মতিন মণ্ডল মুঠো ফোনে জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। দলের এক অংশ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এটি একটি ষড়যন্ত্রের অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories