• সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার বাজেট বাস্তবায়ন করে সবার ভাগ্য বদলাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সময় খুব সীমিত, সরকারকে বেশি দিন সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই

প্রজন্মের আলো / ৫ শেয়ার
Update সোমবার, ২২ জুন, ২০২৬

অনলাইন ডেস্ক:

বরিশালের মেহেন্দিগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মসজিদে যোহরের নামাজরত অবস্থায় সৌদি প্রবাসী আপন ছোট ভাইকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

রোববার (২১ জুন) দুপুরে উপজেলার কাজিরহাট থানার আন্দারমানিক এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত নজরুল সরদার (৪৫) আন্দারমানিক এলাকার বাসিন্দা ও সৌদি আরবপ্রবাসী ছিলেন। অভিযুক্ত হারুন সরদার নিহতের বড় ভাই। তারা দুজনই ওই এলাকার কাঞ্চন সরদারের ছেলে। ঘটনার পরপরই হারুন সরদার পালিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি বণ্টনের পর কিছু খাস জমি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বড় ভাই হারুন সরদার ওই জমি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন। তবে অপর দুই ভাইও জমিটির দাবি করে আসছিলেন। এ নিয়ে একাধিকবার সালিশ বৈঠক হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি।

স্থানীয় বাসিন্দা সোলায়মান জানান, রোববার সকালে বিরোধপূর্ণ জমিতে বেড়া দেন নজরুল সরদার। এতে ক্ষুব্ধ হয়ে যোহরের নামাজ চলাকালে হারুন সরদার মসজিদে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে নজরুল সরদারের ওপর হামলা চালান। এলোপাতাড়ি আঘাতে তার হাত, পা ও পেটে গুরুতর জখম হয়।

মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, আমরা যোহরের নামাজ আদায় করছিলাম। তৃতীয় রাকাতে হঠাৎ চিৎকার শুনে পেছনে তাকিয়ে দেখি হারুন সরদার একটি বড় ছুরি দিয়ে নজরুল সরদারকে আঘাত করছেন। তাকে থামানোর চেষ্টা করলে তিনি চারদিকে ছুরি ঘোরাতে থাকেন। এ সময় স্থানীয় মুসল্লি কবির নামের একজনও আহত হন।

পারিবারিক সূত্র জানায়, জমি নিয়ে হারুন সরদার ও তার ছোট ভাই মজিবর সরদারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। ছুটিতে দেশে আসা সৌদি প্রবাসী নজরুল সরদার মজিবর সরদারের পক্ষ নিলে হারুন সরদার তার ওপর ক্ষুব্ধ হন। এর আগেও নজরুল সরদারের ওপর কয়েক দফা হামলার অভিযোগ রয়েছে। আহত অবস্থায় নজরুল সরদারকে প্রথমে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় তার মৃত্যু হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, নজরুল সরদারের সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল। তবে পরিবারের সদস্যদের অনুরোধে তিনি দেশে থেকে যান। তার পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পবিত্র মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ইত্তেফাক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories