তানভীর রহমান:
নওগাঁ সদর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘এনটিভি’র ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ।
শুক্রবার (৩ জুলাই) বেলা এগারোটার দিকে সদর উপজেলায় এই আনন্দঘন ও উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। তিনি তাঁর বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সংস্কৃতির বিকাশে এনটিভির দীর্ঘ ২৪ বছরের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী দিনগুলোতেও এনটিভি তার সাহসিকতা ও পেশাদারিত্বের ধারা বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন ।