• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

প্রজন্মের আলো / ৪ শেয়ার
Update সোমবার, ৬ জুলাই, ২০২৬

 সংবাদদাতা:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আত্রাই উপজেলা কার্যালয়ের উদ্যোগে সোমবার (৬ জুলাই) দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সমবায়ী, সুফলভোগী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনগণের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন মীর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।
উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম. কামরুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদারসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনা সভা শেষে সমবায়ী ও সুফলভোগীদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে আপ্যায়ন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্বে গ্রামীণ উদ্যোক্তা ও সমবায়ীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সহজ শর্তে ঋণ বিতরণ করা হয়।
একই অনুষ্ঠানে সরকারি সহায়তার অংশ হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উদ্যোগে ২৭ জন উপকারভোগীর মাঝে ৫৪ বান্ডিল ঢেউটিন, ৩২ জনকে গৃহনির্মাণ সহায়তা হিসেবে নগদ ৩ হাজার ৫০০ টাকা করে অর্থ প্রদান এবং ঐচ্ছিক তহবিল থেকে বিশেষ আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সমবায়ী সদস্য, সুফলভোগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories