• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
নতুন পে-স্কেলের খসড়া গেজেটের কাজ চলছে, মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত আগস্টের শেষেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে ট্যাক্স প্রস্তাব বিএনপি সংসদ সদস্যের মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে আত্রাইয়ের বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে বৃক্ষরোপণ,র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

প্রজন্মের আলো / ৪ শেয়ার
Update বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ এ বৃক্ষরোপণ কর্মসূচি,সমাবেশ ও  র‍্যালি অনুষ্ঠিত--প্রজন্মের আলো

খালেক হাসান:

জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের ঝুঁকি মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ এ বৃক্ষরোপণ কর্মসূচি,সবাবেশ ও  র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হয়। পরে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে একটি  র‍্যালি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজে প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও র‍্যালিতে  কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী, প্রভাষক জাকিরুল ইসলাম, প্রভাষক এস.এম মাসুদ পারভেজ, প্রভাষক আবু রেজা, প্রভাষক রিপন সরদার,প্রভাষক মামুনুর রশিদ, প্রভাষক ইদ্রিস আলী, প্রভাষক সোহেল রানা,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দসহ প্রমুখ অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর মধ্যে বৃক্ষরোপণ ও পরিচর্যার অভ্যাস গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। আজকের একটি গাছই আগামী দিনের নির্মল পরিবেশ ও টেকসই সবুজ বাংলাদেশের ভিত্তি এ উপলব্ধি থেকে সবাইকে অন্তত একটি করে গাছ রোপণ ও নিয়মিত পরিচর্যার আহ্বান জানান তারা।

এসময় সংশ্লিষ্টরা জানান, সরকারের নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রত্যেক শিশুকে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবেও এ সবুজায়ন কার্যক্রম শুরু করা হয়েছে।
 আসুন, প্রতিটি শিশুর নামে একটি করে গাছ রোপণ করি—সবুজে গড়ি নিরাপদ বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories