৩০ আগস্ট-২১ ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান লেঃ জেনারেল এম হারুন অর রশিদ বীরপ্রতীক (অবঃ) সরজমিনে মাহতাব সেন্টার ও আলী’স সেন্টারে ডেসটিনির নিজস্ব ফ্লোর পরিদর্শন করেন।
সকাল ১১টা দিকে ডেসটিনি গ্রুপের প্রসিডেন্ট লেঃ জেনারেল এম হারুন অর রশিদ বীরপ্রতীক (অবঃ) ডেসটিনি-২০০০ লিঃ এর “কর্পোরেট অফিসে” আসেন। এরপর মাহতাব সেন্টার ও আলী’স সেন্টারে কোম্পানির কয়েকটি ফ্লোর পরিদর্শন করেন এবং খোঁজ খবর নেন। এসময় সঙ্গে ছিলেন ডেসটিনি-২০০০ লিঃ এর চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ডেসটিনি গ্রুপের সিইও ডা. সামছুল হক ভূঁইয়া, ডেসটিনি-২০০০ লিঃ এর পরিচালক বিপ্লব বিকাশ শীল, সামনুন হাসান শামীম, সাইফুল আলম রতন, মিজানুর রহমান এফসিএস, ডায়মন্ড এক্সিকিউটিভ মোঃ সামছুল আলম, এছাড়াও “ডেসটিনি এক্সিকিউটিভ ফোরাম”, “ডেসটিনি ইনভেস্টমেন্ট রিটার্ন ফোরাম”, “ডেসটিনি পিএসডি ফোরাম” ও “ডেসটিনি ডিস্ট্রিবিউটর ফোরাম” (DDF) এর প্রতিনিধি দলের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে আলী’স সেন্টারে ডেসটিনি-২০০০ লিঃ এর কনফারেন্স রুমে “ডেসটিনি গ্রুপ” এর চলমান কার্যক্রম নিয়ে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।
এসময় উপস্থিত কয়েজন জানান, ডেসটিনি গ্রুপ সচল প্রক্রিয়া আশানুরূপ গতিতে এগিয়ে চলছে। লক্ষ লক্ষ ক্রেতা পরিবেশক ও বিনিয়োগ কারীর হতাশা দুর্দশা লাঞ্চনা বঞ্চনা মুছে যাবে। আসুন আমরা তৈরি হবে উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির নতুন ইতিহাস।
“ডেসটিনি এক্সিকিউটিভ ফোরাম” গঠনমূলক ও সঠিক তথ্যনির্ভর বেশি বেশি শেয়ার করুন। হতাশা দুর্দশাগ্রস্ত মানুষ গুলোর মনে আশান্বিত হওয়ার সুযোগ দিন ।’’