বগুড়ার নন্দীগ্রামে গত ২১শে অক্টোবর মঙ্গলবার দুপুর ২টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলামকে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নন্দীগ্রামের পক্ষ হতে ক্রেস্ট প্রদান করা হয়।
ক্রেস্ট প্রদান কালে উপস্থিত ছিলেন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নন্দীগ্রামের শাখা ব্যবস্থাপক মোঃ ওমর ফারুক, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জাকারিয়া লিটন,উপজেলা স্কাউট সম্পাদক এবং মডেল প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন রানা,ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন নন্দীগ্রামের সিঃ মাঠ কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, মাঠ কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম , মাঠ কর্মকর্তা মৃনাল রায় প্রমুখ। উল্লেখ্য, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি প্রতিষ্ঠান।