• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) ক্যাটাগরিতে ২য়

প্রজন্মের আলো / ১০৭ শেয়ার
Update বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) ক্যাটাগরিতে ২য় -- প্রজন্মের আলো

তন্ময় রহমান:

শিক্ষা মন্ত্রণালয় ঘোষিত জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান, কারিগরি) ক্যাটাগরিতে ২য় স্থান অর্জন করেছেন নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী। সোমবার (১৯ জানুয়ারী’২০২৬) সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ঢাকায় অনুষ্ঠিত বাছায় পরীক্ষায় তিনি এ সফলতা অর্জন করেন।

জাতীয় পর্যায়ের বাছাই কমিটি তার শিক্ষাগত যোগ্যতা,শিক্ষকতার অভিজ্ঞতা,বিষয়ভিত্তিক জ্ঞান, ন্যায় নিষ্ঠা,চারিত্রিক দৃঢতা ও সততা,শৃঙ্খলাবোধ, গবেষণা জার্নালে প্রবন্ধ প্রকাশ,পাঠ্যপুস্তক প্রনয়নসহ নানাবিধ বিষয় বিবেচনা করে তাকে কলেজ পর্যায়ে (কারিগরি) জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ-কারিগরি) নির্বাচিত করেন।
তিনি বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএমটি কলেজের প্রতিষ্ঠালগ্ন থেকেই অধ্যক্ষ হিসেবে অত্যান্ত সুনাম, সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। কলেজ প্রতিষ্ঠার পর থেকে কলেজে শিক্ষার মান উন্নয়নসহ পারিপার্শ্বিক বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে তাঁর প্রচেষ্টার কারণে। এ এলাকায় তিনি সর্ব প্রথম শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটালাইজেশন করেন।
কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের বলিষ্ঠ ভূমিকা রাখছেন নওগাঁ আত্রাই এর কৃতি সন্তান অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী।এ ছাড়া তিনি বহুমুখি সামাজিক কাজেও সফলতার সাথে সেবা দিয়ে যাচ্ছেন।
অধ্যক্ষ আব্দুর রহমান রিজভী জানান, উন্নত দেশ গড়তে হলে দক্ষ নাগরিক তৈরী করা প্রয়েজন আর এ কাজটিই আমরা গভীর আন্তরিকতার সাথে করে যাচ্ছি। কারিগরি বৃত্তিমূলক শিক্ষাকে অগ্রাধিকার না দিলে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। কর্মমুখী শিক্ষা আত্মকর্মসংস্থানের নানা সুযোগ সৃষ্টি করে। কর্মমুখী শিক্ষায় দক্ষ জনশক্তিকে আমরা বিদেশে পাঠিয়ে প্রচুর রেমিটেন্স অর্জন করে দেশকে সমৃদ্ধশালী করতে পারি। গুনগত কারিগরি শিক্ষা বিস্তার করে উন্নত স্মার্ট দেশ গড়ার ক্ষেত্রে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।
উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ রাজশাহী বিভাগীয় পর্যায়ে কারিগরি ক্ষেত্রে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছিলেন এবং তাঁর প্রতিষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ ২০১৬ সালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোজেক্টের মাধ্যমে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নওগাঁর জেলা প্রশাসন কর্তৃক পুরষ্কৃত হয় এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২২ ও ২০২৬ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কারিগরি) নির্বাচিত হয়।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories