নাকিব আল হাসান:
পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষে গড়ে ওঠা বহুমাত্রিক যুব সংগঠন প্রজন্মের মেলার সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই’২০২৬ে বিকাল ৪ ঘটিকায় নওগাঁ উকিলপাড়াস্থ প্রজন্ম পাঠাগার ও প্রজন্মের মেলা সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রজন্মের আলো সম্পাদক ও প্রজন্মের মেলা কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুর রহমান রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন প্রজন্মের মেলা নওগাঁ সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক নাকিব আল হাসান, প্রজন্মের আলোর নির্বাহী সম্পাদক তাহেরা এনায়েত করিম, প্রজন্মের আলো ম্যানেজিং ইডিটর আব্দুল্লাহ আলমাস বিন রহমান তানভীর, প্রজন্মের আলোর ডিজিটাল কন্টেন্ট ইডিটর আব্দুল্লাহ আল মাসুদ বিন রহমান তন্ময়, সুজলা বানু,শাহাদাৎ হোসেন মিজান,মেহরাব হোসেন শাওন,রতন বর্মন,আসাদ আহমেদ ,আরাফাত আবেদীনআনিকা তাসনিম,ফাতেমা আক্তার, রিনা আক্তার,রেজভী আক্তার,রিফাত। শিহাব হোসেন, ফারজানা আক্তার রিয়া,শাকিলা আকতার,খায়রুল বাসার প্রমুখ।
এছাড়াও খাইরুল বাসার এবং সাধারণ সদস্য মাহফুজ হোসেন, মেহেরীন আফরোজ, নুসরাত জাহান, জুলেখা খাতুন, মেহেদী হাসান, মেহেরাজ আফরীন, আমিনুল ইসলাম, উম্মে হাবিবা হিরা, সুমাইয়া স্নিগ্ধা, সাব্বির হোসেন, আল মুকিত, মিনহাজ আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় প্রজন্মের মেলার সকল শাখার কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য সদস্য সংগ্রহ, নওগাঁর কলেজ সমুহের প্রত্যেক বিভাগে এম্বাসেডার নিয়োগ ও সাধারণ ছাত্রছাত্রীদের ক্যারিয়ার গঠনে সহায়তা প্রদানের সিদ্ধান্ত সর্বসম্মতি ক্রমে গৃহীত হয়।