• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রজন্মের আলো / ৬ শেয়ার
Update সোমবার, ১৩ জুলাই, ২০২৬

পারভেজ গাদ্দাফী
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে নানা আয়োজনে ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬’ উদযাপন করা হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ খায়রুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন সাখিদার।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি সুস্থ, সচেতন ও সমৃদ্ধ জাতি গঠনে পরিকল্পিত পরিবারের বিকল্প নেই। মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পরিবার পরিকল্পনা কর্মীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
বিশেষ অতিথি মো. তসলিম উদ্দিন সাখিদার বলেন, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পরিবার পরিকল্পনা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। সরকারের স্বাস্থ্যসেবা কার্যক্রম সফল করতে জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী ও সাধারণ জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মাঠপর্যায়ের কর্মীদের নিষ্ঠা ও সেবামূলক কাজের প্রশংসা করে পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আত্রাই উপজেলার সদর ক্লিনিক এবং প্রতিটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বিশেষ পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠান শেষে নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ কেন্দ্র ও মাঠকর্মীদের মাঝে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে নির্বাচিত হয় পাঁচুপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং কালিকাপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ব্যক্তিগত ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে সম্মাননা পান মো. ময়নুল ইসলাম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসেবে মোছা. সুরাইয়া সুলতানা, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মো. শহিদুল ইসলাম এবং শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে ২-খ ইউনিটের শাহানাজ পারভীন।
আলোচনা সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন সহ উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories