• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্মসূচির উদ্যোগে পাওয়ার টিলার বিতরণ

প্রজন্মের আলো / ৩ শেয়ার
Update সোমবার, ১৩ জুলাই, ২০২৬

তানভীর রহমান:

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্মসূচির উদ্যোগে সোমবার ১৩ জুলাই ২০২৬ সকালে নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদ্বিগুন ব্র্যাক শাখা অফিসের মাধ্যমে কর্মসূচির অংশগ্রহণকারী মোছা. লায়লার কাছে একটি পাওয়ার টিলার হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগ্রাদ্বিগুন কলেজের প্রিন্সিপাল জনাব মো. মোজাফফর রহমান।
ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জয়পুরহাট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক উজ্জ্বল কুমার সরকার, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. এ. কে. আজাদ, এলাকা ব্যবস্থাপক মোছা. সাবিনা ইয়াসমিন, শাখা ব্যবস্থাপক মোছা. সাবিনা ইয়াসমিন, এক্সটেনশন অফিসার সৈয়দ লালনুর রহমান (লালন) এবং রিজিওনাল কো-অর্ডিনেটর প্রণব কুমার রায়।
অনুষ্ঠানে উপস্থিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আধুনিক কৃষিযন্ত্রের কার্যকর ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। বক্তারা বলেন, কৃষিতে প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় হ্রাস এবং কৃষি শ্রমিকের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাওয়ার টিলার পেয়ে উপকারভোগী মোছা. লায়লা আনন্দ প্রকাশ করেন এবং এ সহায়তার জন্য ব্র্যাকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories