• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

আবারও আত্রাই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএমটি কলেজ

প্রজন্মের আলো / ১৮৯ শেয়ার
Update শনিবার, ২০ মে, ২০২৩
bandaikhara technical colleg

তানভীর রহমান:

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নওগাঁ আত্রাই উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের (কারিগরি) গৌরব অর্জন করেছে বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএমটি কলেজ। জেলার আত্রাই উপজেলার বান্দাইখাড়ায় মনোরম পরিবেশে কলেজটি অবস্থিত। নওগাঁ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কলেজটি নির্বাচিত হওয়ায় শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষ খুবই আনন্দিত।

শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, উপজেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচনের জন্য প্রতিষ্ঠানের ফলাফল,পাশকরা শিক্ষার্থীদের সংখ্যা,প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থীর পরিমান,শিক্ষকও শিক্ষার্থী অনুপাত,কর্মরত শিক্ষকগণের শিক্ষাগত যোগ্যতা, ভৌত অবকাঠামো, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, জাতীয় দিবসসমূহ পালন, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা, গ্রহন্থগার, বিজ্ঞানাগার, শিক্ষার পরিবেশ, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ, কম্পিউটার ল্যাবের ব্যবহার রয়েছে এসব বিষয়ের ওপর মূল্যায়ন করা হয়েছে।

কারিগরি শিক্ষার বাতিঘর হিসেবে কলেজটি ২০০২ সালে প্রতিষ্ঠিতা করেন এলাকার কারিগরি শিক্ষার প্রতিকৃত আব্দুর রহমান রিজভী। মনোরম পরিবেশে গড়ে তোলা কলেজটি প্রতিষ্ঠার অল্প দিনের মধ্যেই শিক্ষা বিস্তার, ভালো ফলাফল, খেলাধুলা,মাদক বিরোদী কার্যক্রম সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে ভূমিকা রেখে আসছে। আধুনিক শিক্ষা ব্যবস্থার জন্য যা যা প্রয়োজন তার কোনো কিছুই কমতি নেই প্রতিষ্ঠানটিতে। কলেজটি তার আপন মহিমায় আলো ছড়িয়ে যাচ্ছে সর্বত্র।

স্থানীয়রা জানান, কলেজটি ইতিমধ্যে শিক্ষা-দীক্ষা, ভালো রেজাল্টসহ বিভিন্ন দিক দিয়ে সুনাম অর্জন করে আসছে। কলেজের প্রতিষ্ঠাতা,অধ্যক্ষ,শিক্ষকমন্ডলী,ছাত্রছাত্রী ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ সংম্লিষ্ট সকলকে তারা অভিনন্দন জানান।

কলেজের সভাপতি ও আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম জানান, ২০১৬ সালে এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২এ নওগাঁ জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছিলো বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএমটি কলেজ। এবার আবারও আত্রাই উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের (কারিগরি) স্বীকৃতি পাওয়ায় কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাবে। আশা করি এই কলেজের শিক্ষক শিক্ষার্থীরা কোনো একদিন জাতীয় পর্যায়ে ভূমিকা রাখবে।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ এই কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আব্দুর রহমান রিজভী শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (কারিগরি) নির্বাচিত হয়েছিলেন। এবারও তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ ( প্রতিষ্ঠান প্রধান কারিগরি) নির্বাচিত হয়েছেন। তিনি শিক্ষক সমাজ থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী মানুষের অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত হয়ে আবেগ আপ্লুত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে গুনগত কারিগরি শিক্ষা বিস্তারে আরও বেশি অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories