এর আগে এ দিন গুলশান থানার আরেক প্রতারণার মামলায় তিন দিনের রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে আদালতের হাজতখানায় রাখা হয়। এরপর বিকাল ৩টা ২০ মিনিটে শুনানি শুরু হলে ধানমন্ডি থানার মামলাটির সুষ্ঠু তদন্তের জন্য রাসেল ও শামীমার ৭ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা। এছাড়া এ মামলার বাকি ১০ আসামি পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত আসামিদের রাসেলের রিমান্ড মঞ্জুর ও শামীমার রিমান্ড নামঞ্জুর করেন।
এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাসেল ও শামীমাকে গুলশান থানার মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম।