• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য মরা মায়ের শরীরে পোকা ধরেছে, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান শিশু রামিসা হত্যা: আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার– আসামি সোহেল রানা ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত-ব্যাংক তামাক থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী উপজেলার বাজেটের টাকা তো আমাকে দেওয়া হয়নি: হাসনাত আবদুল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

এসি ল্যান্ডকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা

প্রজন্মের আলো / ১৩৭ শেয়ার
Update শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
এসি ল্যান্ডের বাসভবন-ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক:

নওগাঁর নিয়ামতপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিমকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১ টার দিকে এই ঘটনা ঘটে।

গুলির বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম জানান, গতকাল রাতে আমার বাসার জানালা লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।গুলির শব্দে ঘুম ভাঙ্গে আমার। দুটি গুলির শব্দ শোনার পর বিছানা থেকে উঠে জানালার পাশে আসি। এরপরও আমাকে টার্গেট করে আরও দুটি গুলি করে দুর্বৃত্তরা। গুলিতে বাসার জানালার গ্লাস ভেদ করে গুলি রুমের ভিতরে প্রবেশ করে। এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান বলেন, সহকারী কমিশনার ভূমি রেজাউল করিমের বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। ইতোমধ্যে থানায় জানানোর পর আমিসহ অফিসার ইনচার্জ সহকারী কমিশনার ভূমির বাসা পরিদর্শন করেছি।

সহকারী পুলিশ সুপার মান্দা-নিয়ামতপুর সার্কেল মোঃ জাকির হোসেন বলেন, সহকারী কমিশনার ভূমির বাসায় যে গুলি করছে সেটি দেখে মনে হচ্ছে ইয়ারগান অথবা খেলনা পিস্তলের গুলি। তবে সহকারী কমিশনার ভূমি রেজাউল করিম অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories