• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

করোনায় থেমে নেই ঐশী

প্রজন্মের আলো / ৩৩৪ শেয়ার
Update সোমবার, ৩১ মে, ২০২১

বিনোদন প্রতিবেদক

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ফাতিমা-তুয-যাহরা ঐশী মহামারী করোনা’র এই প্রাদুর্ভাবেও থেমে নেই। নতুন নতুন সিনেমায় প্লে-ব্যাক করার পাশাপাশি তিনি নতুন নতুন আধুনিক গানও গাইছেন। এরইমধ্যে ‘ঐশী এক্সপ্রেস’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে তার গাওয়া ‘আকাশ কিনতে চাই’ ও খুঁজে ফিরি তাই’ গান দু’টি। ‘আকাশ কিনতে চাই’ লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং ‘খুঁজে ফিরি তাই’ লিখেছেন এস এম আব্দুল্লাহ শান্তু। দুটি গানের সুর সঙ্গীত করেছেন নাহিদ নোমান অরুপ।

এছাড়াও ‘এতো ব্যাথা কেনরে’ ও ‘কালারে’ শিরোনামের আরো দুটি গান প্রকাশিত হয়েছে। ‘এতো ব্যাথা কেনরে’ প্রকাশিত হয়েছে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি লিখেছেন এবং সুর সঙ্গীত করেছেন অমিত কর। ‘কালারে’ লিখেছেন ও সুর করেছেন এস আই শহীদ এবং সঙ্গীতায়োজন করেছেন সালমান জাইম। ডিপি মিউজিকে প্রকাশিত হয়েছে প্রসেনজিৎ মণ্ডলের লেখা ও অমিত করের সুর সঙ্গীতে ‘মরে গেলে বুঝবি’ (মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন) গানটি। আধুনিক নতুন নতুন প্রকাশিত এই পাঁচটি গানের পাশাপাশি নতুন বেশ কয়েকটি সিনেমাতেও প্লে-ব্যাক করেছেন তিনি। ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমার টাইটেল সং-এ কন্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ ও সুর সঙ্গীত করেছেন শাহরিয়ার রাফাত। এছাড়াও নিরঞ্জন বিশ্বাসের একটি সিনেমা, অপূর্ব রানা’র ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমাতেও প্লে-ব্যাক করেছেন ঐশী। এছাড়াও ফজলুল কবির তুহিন পরিচালিত সরকারী অনুদানের সিনেমা ‘গাঙকুমারী’তেও তিনি মকসুদ জামিল মিন্টুর সুরে একটি গান গেয়েছেন। এই গানটি নিয়ে ভীষণ আশাবাদী ঐশী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories