• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ঘানাকে হারিয়েও উরুগুয়ের বিদায়

প্রজন্মের আলো / ১৬৭ শেয়ার
Update শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
উরুগুয়েকে রুখে দিল দক্ষিণ কোরিয়া । ছবি: ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের ম্যাচে ঘানাকে হারিয়েও বিশ্বকাপ থেকে ছিটকে গেল দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। একই সময়ে গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া পর্তুগালকে হারিয়ে দেওয়ায় গোল ব্যবধানে বিশ্বকাপ থেকে অশ্রুশিক্ত নয়নে বিদায় নিলেন লুই সুয়ারেসরা।

 ম্যাচের শেষ দিকে একের পর এক আক্রমণ করেও উরুগুয়ে গোলের সংখ্যা আর বাড়াতে পারেনি। এই সময় মাঠেই আক্ষেপের কান্নায় ভেঙে পড়েন উরুগুয়ের ফুটবলাররা।

ঘানার বিপক্ষে আক্রমণাত্মক মনোভাবেই ম্যাচ শুরু করেছিল লাতিন আমেরিকার দল উরুগুয়ে। তবে ম্যাচের প্রথম সুযোগ পেয়েছিল ঘানাই। ১৬ মিনিটের মাথায় বাঁ দিক থেকে আক্রমণ করেছিলেন জর্ডান আয়িউ। সেখান থেকে শট নিয়েছিলেন আন্দ্রে আয়িউ। তবে উরুগুয়ের গোলকিপার সান্দ্রো রশেটের সঙ্গে সংঘর্ষ হয় মোহাম্মাদ কুদুসের। ভিআরের সাহায্য নিয়ে রেফারি ঘানাকে পেনাল্টি দেন রেফারি।

সেই সুযোগ অবশ্য কাজে লাগাতে পারেনি ঘানা। রেফারি বাঁশি বাজানোর পর বেশ খানিক ক্ষণ অপেক্ষা করে তার পর শট মারেন আন্দ্রে আয়িউ। রশেট বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে অনায়াসে সেই শট বাঁচিয়ে দেন।

ঘানা পেনাল্টি মিস করার পরই বদলে যায় উরুগুয়ে। ৬ মিনিটের ব্যবধানে দুই গোল তুলে নেয় লাতিন আমেরিকার দলটি। লে সেলেস্তেদের পক্ষে দুটি গোলই করেন মিডফিল্ডার জর্জিয়ান দি আররাসসেইটা। প্রথম গোলটি অবশ্য সহজ সুযোগই ছিল তবে দ্বিতীয় গোলটি ছিল দারুণ দর্শনীয়। ম্যাচের ৩২তম মিনিটে লুইস সুয়ারেজের দারুণ এক পাস থেকে দুর্দান্ত ভলিতে বল জালে জড়িয়েছেন আররাসসেইটা।

প্রথম গোলেও অবদান ছিল সুয়ারেজের। তবে শেষ পর্যন্ত অনেক চেষ্টা করে আর গোল আদায় করতে পারেনি। উরুগুয়ের ম্যাচটি শেষ হওয়ার আগে কোরিয়া ম্যাচের ফলাফল নিশ্চিত হয়ে যায়। তখন দুই দলের সবকিছুই সমান হয়ে যায়।

শেষ ১০ মিনিটে যদি উরুগুইয়ানরা আর কেবল ১টি গোল দিতে পারতেন তবে নিশ্চিতভাবে পরের রাউন্ডে জায়গা করে নিতে পারতেন সুয়ারেজ-কাভানিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories