• শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

জেনে নিন অনলাইনে ট্রেনের টিকিট কেনার সহজ নিয়ম

প্রজন্মের আলো / ৩২২ শেয়ার
Update বুধবার, ২৩ জুন, ২০২১
ছবি সংগৃহীত

অধ্যক্ষ সিদ্দিকুর রহমান:

রেল স্টেশনে ভীড় ঠেলে টিকিট বুকিং করার সময় এবং সুযোগ অনেকেরই হয় না। অনেকে স্টেশনে গিয়েও টিকিট পান না। হয়তো কাউন্টারে টিকিট থাকে না, নয়তো অনুকূল পরিস্থিতি থাকে না। তবে বাংলাদেশে অনেকদিন থেকেই অনলাইনে ট্রেনের টিকিট কেনার ব্যবস্থা রয়েছে। এখন সবাই ঘরে বসে ট্রেনের টিকিট কিনতে পারছেন। ঘরে বসে কীভাবে ট্রেনের টিকিট কিনবেন চলুন সেটি জেনে নেওয়া যাক-

ওয়েবসাইট ওপেন করুন

বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট https://esheba.cnsbd.com-এ যেতে হবে। তারপর সাইন-ইন অথবা সাইন-আপ অপশন খোলা থাকবে। যাদের ইতোমধ্যেই অ্যাকাউন্ট খোলা রয়েছে তারা সাইন-ইন করবেন। অ্যাকাউন্ট খোলার জন্য সাইন-আপ ক্লিক করতে হবে।

পেজে যান

সাইন-আপ ক্লিক করার পর ব্যবহারকারীর সামনে একটি পেজ আসবে। সেখানে নাম, ই-মেইল, পাসওয়ার্ড, বর্তমান ঠিকানা ও মোবাইল ফোন নাম্বার দিতে হবে। মনে রাখবেন, অ্যাকাউন্ট যার নামে খোলা হবে তিনিই টিকিটের মালিক হবেন এবং একটি মোবাইল নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট খোলা যায়। যে নাম্বার দিয়ে টিকিট বুকিং দেওয়া হয় সেটি টিকিটের পিডিএফে দেখানো হয়।

সাইন-ইন করুন

এবার ব্যবহারকারীর ই-মেইলে আসা ‘পিন’ দেখুন। এবার ই-মেইল, রেলওয়ে আইডির পাসওয়ার্ড ও সিকিউরিটি কোড দিয়ে সাইন-ইন করুন। তারপর আরেকটি ট্যাব ওপেন হবে। সর্বশেষ ধাপে মোবাইলের মেসেজে একটি ভেরিফিকেশন কোড আসবে। এবার কোডটি লিখে ‘চেক ভেরিফিকেশন কোড’ ক্লিক করুন। ব্যাস! আপনি এখন রেলওয়ে অ্যাকাউন্টের মালিক হয়ে গেলেন।

টিকিটের মূল্য জানতে কী করবেন?

টিকিটের মূল্য জানার জন্য ফেয়ার কোয়ারি বাটনে ক্লিক করুন। এখানে কিছু তথ্য সিলেক্ট করে ‘শো-ফেয়ার’ বাটনে ক্লিক মূল্য জানা যাবে।

কীভাবে টিকিট কিনবেন?

টিকিট বুকিং দেওয়ার জন্য ‘পারচেজ টিকিট’ অপশনে ক্লিক করুন। তারপর একটি পেজ ওপেন হবে। সেখানে ‘স্টেশন ফ্রম’ ও ‘স্টেশন টু’ সিলেক্ট করবেন। ভ্রমণের তারিখ সিলেক্ট করার পর ক্লাস বাটনে ক্লিক করতে হবে। এবার যে ধরনের টিকেট প্রয়োজন, সেটি সিলেক্ট করে ‘সার্চ ট্রেন’ অপশনে ক্লিক করুন।

ট্রেন সিলেকশন

যে তারিখে ও রুটে ট্রেন সিলেকশন দিয়েছেন, সে তারিখ ও রুটে এক বা একাধিক ট্রেন থাকতে পারে। এ স্তরে কোনটি কখন ছাড়বে সেটি দেখানো হবে। যে ট্রেনে ভ্রমণে আপনি ভ্রমণ করতে চান, সে ট্রেনে প্রাপ্তবয়স্ক ও শিশুর সংখ্যা সিলেক্ট করুন। বাংলাদেশ রেলওয়েতে প্রাপ্তবয়স্ক ও শিশুসহ মোট চার জনের বেশি টিকিট দেওয়া হয় না।

টিকিট সিলেকশন

এবার আসা যাক টিকিট সিলেকশনে। এতে ‘অটো-সিলেকশন’ ও ‘সিট সিলেকশন’ নামে দুটি অপশন রয়েছে। ‘অটো-সিলেকশন’ সিলেক্ট করলে রেলওয়ের পছন্দমতো সিট দেওয়া হবে। অন্যদিকে ‘সিট-সিলেকশন’ সিলেক্ট করলে নিজের পছন্দ অনুযায়ী সিট বেছে নিতে পারবেন।

সিট-সিলেকশন

‘সিট-সিলেকশন’ সিলেক্ট করলে এক বা একাধিক বগির সিট-প্লান দেখানো হবে। এর মধ্যে সুবিধাজনক সিট বেছে নেওয়ার সুযোগ রয়েছে আপনার। সিটগুলো ‘লাল’ ও ‘সবুজ’ হিসেবে দেখা যাবে। ‘লাল’ দেখা গেলে বুঝবেন সিটটি ইতোমধ্যেই বিক্রি হয়ে গেছে। পক্ষান্তরে ‘সবুজ’ দেখা গেলে সিটটি এখনও বিক্রি হয়নি।

টিকিট কেনার সময়

বাংলাদেশ রেলওয়ের টিকিট কেনার সময় সকাল ছয়টা থেকে রাত এগারোটা। অর্থাৎ রাত এগারোটার পর টিকিট কেনা সম্ভব নয়।

পেমেন্ট

ভিসা, মাস্টারকার্ড, অ্যামেরিকান এক্সপ্রেস, ডিবিবিএল নেক্সাস, ডিবিবিএল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বাংলাদেশ রেলওয়েতে পেমেন্ট করা যায়। পেমেন্টের অপশনে আপনি যেটি ব্যবহার করে পেমেন্ট করতে চান সেটি সিলেক্ট করবেন।

সাইন-আউট

এবার রেলওয়ের সাইন-আউট করুন। ই-মেইলে টিকিটের পিডিএফ কপি আসবে। সুবিধামাফিক ডাউনলোড অথবা প্রিন্ট করে নিন। কাউন্টার থেকে টিকিটের হার্ডকপি নিতে চাইলে মোবাইল নাম্বার ও টিকিটের পিন নাম্বার লিখে সেখানে জমা দিন।

পিডিএফ কপি

টিকিট যার নামে কেনা হয়েছে, পিডিএফ কপিটি তার নামেই হবে। তাই অন্য কেউ এ টিকিট নিয়ে ভ্রমণ করতে পারবেন না। যদি কেউ এমনটি করেন, তাহলে নির্ধারিত কর্তৃপক্ষ যেকোনো ব্যবস্থা নিতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories