• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
রায়পুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা: আহত কিশোরীরও মৃত্যু পবিত্র আশুরা আজ করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬টি খাত: সংসদে অর্থমন্ত্রী তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয়
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

ঢাকায় ৬.৯ মাত্রার কম্পনে ধসবে সাড়ে ৮ লাখ ভবন, প্রাণ হারাবে দুই লাখ মানুষ

প্রজন্মের আলো / ১৫৩ শেয়ার
Update মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
ফাইল ছবি

অনলাইন ডেস্ক:

নরসিংদীর মধুপুর ফল্টে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকার ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। রাজউকের সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, এমন শক্তিমাত্রার ভূকম্পনে ঢাকার ৮ লাখ ৬৫ হাজার ভবন ধসে পড়বে। এতে দুই লাখের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে। অর্থনৈতিক ক্ষতি ছাড়াবে ২৫ বিলিয়ন ডলার।

গত শুক্রবারের ভূমিকম্পে রাজধানীর ভবনগুলো দীর্ঘক্ষণ দুলে ওঠায় আবারও সামনে এসেছে ঢাকার ভয়াবহ ঝুঁকির বাস্তবতা। কম মাত্রার হলেও সেই ভূমিকম্পে সারা দেশে প্রাণ হারিয়েছে অন্তত ১০ জন। আতঙ্ক ছড়িয়ে পড়ে সর্বত্র।

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ভূমিকম্পবিষয়ক এক আলোচনা সভায় বিশেষজ্ঞরা এই উদ্বেগের কথা তুলে ধরেন। সভায় রাজউকের গবেষণার তথ্য জানানো হয় এবং বলা হয়—দিনের বেলায় বড় ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির মাত্রা আরও ভয়ংকর হতে পারে।

বুয়েটের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, “কনস্ট্রাকশন সুপারভিশন ফিল্ডটাই অত্যন্ত কঠিন। রাজউকের একার পক্ষে এত ভবন পর্যবেক্ষণ করা সম্ভব নয়। তৃতীয় পক্ষকে যুক্ত করে নিয়মিত তদারকি করলেই ভবনভিত্তিক সার্টিফিকেট দেওয়া যাবে।”

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “বড় ধরনের দুর্ঘটনার সতর্ক বার্তা আমরা ইতোমধ্যে পেয়েছি। রাজউকের পাশাপাশি ফায়ার সার্ভিস, ওয়াসা, ডেসা, গ্যাসসহ সব প্রতিষ্ঠানকে প্রস্তুত রাখতে হবে। প্রতিটি এলাকায় কিভাবে গ্যাসের লাইন বন্ধ করতে হবে কিংবা জরুরি সাড়া দিতে হবে, সে বিষয়ে ভলান্টিয়ার গড়ে তুলতে হবে। পুরান ঢাকার পুনর্গঠনও এখন সময়ের দাবি।”

গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় সরকার ইতোমধ্যে ট্রাস্ট গঠনের কাজ শুরু করেছে। তিনি বলেন, “জনগণের প্রস্তুতি এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়—এই দুই বিষয়কে সামনে রেখে আমরা কর্মপরিকল্পনা এগিয়ে নিচ্ছি।”

আলোচনায় রাজউক চেয়ারম্যান আরও জানান, ভবনের নিরাপত্তা নিশ্চিতে নতুন একটি কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্তৃপক্ষ ভবন ডিজাইন, তদারকি এবং ঝুঁকি নিরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ঢাকা বিশ্বের অন্যতম ভূমিকম্প-ঝুঁকিপূর্ণ নগরী। বিশেষজ্ঞদের মতে, এখনই শক্তিশালী প্রস্তুতি না নিলে কোনো বড় কম্পনই রাজধানীকে বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories