• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার বাজেট বাস্তবায়ন করে সবার ভাগ্য বদলাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

তিলনা ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত 

প্রজন্মের আলো / ৩০৭ শেয়ার
Update মঙ্গলবার, ৩১ মে, ২০২২

সোহেল চৌধুরী রানা:
“ট্যাক্স পরিশোধ করুন, ইউনিয়ন পরিষদ সেবা গ্রহণ করুন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার ৩ নং তিলনা ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীনের সভাপতিত্বে বাজেট সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুন ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার।
এসময় তিলনা ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য বাজেট সার-সংক্ষেপ পেশ করেন ইউপি সচিব মোঃ জহুরুল ইসলাম শাহ্। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ৩৬ লক্ষ ১০ হাজার ৩১০ টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ২ কোটি ৬০ লক্ষ ৩৯ হাজার ৯২৬ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৩৫ লক্ষ ৭১ হাজার ৫৬০ টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬০ লাখ ০১ হাজার ১৭৬ টাকা। উদ্বৃত্ত ৩৮ হাজার ৭৫০ টাকা।
এ সময় উপজেলা বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগ সদস্য আবুল কাশেম, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল আমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, প্রচার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খোকা, পাহাড়ী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, তিলনা ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক স্বপন কুমার পাল সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা-কর্মী, অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মী, বিশিষ্ট জন, সুধীজন সহ সকল ইউপি সদস্য-সদস্যা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য এ ইউনিয়ন পরিষদের প্রস্তাবিত খসড়া বাজেটিতে কোন প্রকার সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে চুরান্ত বাজেট হিসেবে অনুমোদনের জন্য পাশ করা হয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories