• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জিয়াউর রহমান হত্যা: ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেপ্তার আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর: সংসদে শিক্ষামন্ত্রী আজও সায়েন্স ল্যাব মোড় অবরোধ রুটিন অনুযায়ীই হবে পরীক্ষা, পর্যাপ্ত সময় নিয়ে কেন্দ্রে যাওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ ইসির শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সায়েন্সল্যাব অবরোধ বৃহস্পতিবার থেকে দেশ জুড়ে অতিভারী বর্ষণের শঙ্কা
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

প্রজন্মের আলো / ১৮৮ শেয়ার
Update বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

পারভেজ গাদ্দাফী :

আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে নওগাঁয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার” বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার”।বুধবার (১৮ ডিসেম্বর) সকালে সার্কিট হাউজ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০ টা ৪৫ মিনিটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্ব বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওহিদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সচেতন সোসাইটি এফএসটিআইপি এ্যাক্টিভিটি এর নওগাঁর প্রোগ্রাম অফিসার আসলাম হোসেনসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, প্রবাসীরা আমাদের রেমিটেন্স যোদ্ধা। এদেশের অর্থনীতিতে তাদের অনেক অবদান রয়েছে।প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সকলকে একযোগে কাজ করতে হবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপনের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে। প্রবাসীরা প্রবাসে যাওয়ার সময় যেন অসুবিধার মধ্যে না পড়েন সেদিকে সকলেই সজাগ থাকতে হবে। দালাল চক্রের হাত থেকে প্রবাসীদের রক্ষা করতে সকলকে সচেতন হতে হবে। পাশাপাশি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহবান জানানো হয়।

এ সময় বিভিন্ন এনজিও, সরকারি-বেসরকারি সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজের ছাত্র ছাত্রী, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দ ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories