• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
তিন মাসের মধ্যে প্রাথমিকে ৫০ হাজার প্রধান শিক্ষক নিয়োগ :শিক্ষামন্ত্রী মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা করলো আপন বড় ভাই প্রধানমন্ত্রীর সফরকালে ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫-১৭টি চুক্তি স্বাক্ষর হতে পারে: পররাষ্ট্র সচিব হরমুজ প্রণালি সচল হওয়ায় বিশ্ববাজারে কমল তেলের দাম দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবর থেকে হতে পারে স্থানীয় সরকার নির্বাচন নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে সুবিধা, কী থাকছে নতুন কাঠামোয় গ্রাহকদের জন্য বিশাল সুখবর দিল ইসলামী ব্যাংক সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার বাজেট বাস্তবায়ন করে সবার ভাগ্য বদলাতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন / নওগাঁর অনুষ্ঠান
🔴 দোকান ভাড়া  🔴 খুব শহজ শর্তে পাশাপশি ৩ টি দোকান ভাড়া দেয়া হবে- (সাবেক পেটুকদের আস্তানা), আজই যোগাযোগ করুন: ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) বিজিবি ব্রিজের পশ্চিম পাশে, মেইন রোড, প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 প্রজন্ম কালেকশন এন্ড ফ্যাশন 🔴 এখানে ওয়ান- পিচ,টু- পিচ,থ্রি-পিচ,গেন্জি, আন্ডার গার্মেন্টস, প্যান্ট -পান্জাবি,বিছানার চাদর, অর্নামেন্ট  খুচরা ও পাইকারি বিক্রয় করা হয়। প্রো: তাহেরা রহমান ০১৭১০ ৫০৭০৬৭ , উকিলপাড়া (ব্রিজ সংলগ্ন) প্রজন্মের আলো মোড়,নওগাঁ। 🔴 অফিস, কোচিং সেন্টার ও শোরুম উপযোগী ১ হাজার বর্গ ফুট স্পেস ভাড়া দেওয়া হবে। স্থান: ডায়মন্ড হাউস ২য় তলা উকিলপাড়া (ব্রীজ সংলগ্ন), প্রজন্মের আলো মোড়, নওগাঁ -- 01710-507067 🔴

নওগাঁয় ইটভাটায় অভিযান, ৯ লাখ টাকা জরিমানা

প্রজন্মের আলো / ৩৫৭ শেয়ার
Update সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

সংবাদদাতা:

নওগাঁ:নওগাঁয় অবৈধভাবে গড়ে ওঠা ৬টি ইটভাটায় অভিযান চালিয়ে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল)  নওগাঁ পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মলিন মিয়া সূত্রে এ তথ্য জানা গেছে।

এসময় ইটভাটাগুলোর কিলন ভেঙ্গে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। রোববার ও সোমবার জেলার পত্নীতলা ও বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় গড়ে উঠা ইটভাটায় অভিযান চালিয়ে ৬টি ভাটার স্বত্ত্বাধিকারীর কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

নওগাঁ পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মলিন মিয়া বলেন, ৬ টি ইটভাটার জরিমানা আদায় করা হয়েছে। এবং ৭ টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সাথে তাদের সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে গত মার্চ মাসে সদর ও মান্দা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ৬টি ইটভাটায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া আত্রাই ও মহাদেবপুর উপজেলার দুটি ইটভাটার এক লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

পরিবেশ অধিদফতরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নওগাঁ জেলা পরিবেশ অধিদফতরর কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার। এ সময় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে- পত্নীতলা ও বদলগাছী উপজেলা বেশ কিছু ইটভাটা গড়ে তোলে অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছিল। বিষয়টি পরিবেশ অধিদফতরের নজরে আসে। সেই সূত্র ধরে অভিযানে নামে পরিবেশ অধিদপ্তরের সদস্যরা। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র না থাকা, কাঠ পোড়ানো ও সঠিক পদ্ধতিতে ভাটার কার্যক্রম পরিচালনা না করায় পত্নীতলা উপজেলার ছালিগ্রাম এলাকার মেসার্স এমএবি ব্রিকস এরে ৫০ হাজার টাকা, কাশিপুর এলাকার বিএসপি ব্রিকস এর ৫০ হাজার, বালুঘা এলাকার এসবিবি এফ ব্রিকস এর ১ লাখ ও চকদুর্গারায়াম এলাকার ফাতেমা ব্রিকস এর ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং বদলগাছী উপজেলার বুড়িগঞ্জ বাজার এলাকার আদিল ব্রিকস এর ৩ লাখ টাকা এবং এমবিএফ ব্রিকস এর ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও আরও বেশ কয়েকটি ইটভাটা ভেঙ্গে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমী বলেন, অবৈধ যেসকল ইটভাটা রয়েছে সেগুলো পরিবেশ সুরক্ষায় বিরূপ প্রভাব ফেলছে। আমাদের মন্ত্রনালয়ের নতুন মন্ত্রী দায়িত্ব নেয়ার পর থেকেই দেশে যেসকল অবৈধ ইটভাটা আছে সেগুলো বন্ধ করে দেয়ার বিষয়ে জিরো টলারেন্স পদক্ষেপ নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ

Categories